Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

রাব্বীর সেঞ্চুরির পর শফিউলের ৫ উইকেট

January 31, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
রাব্বীর সেঞ্চুরির পর শফিউলের ৫ উইকেট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম দিনে সেঞ্চুরি তুলে নিয়েছেন ফজলে রাব্বী। তারপরও দক্ষিণাঞ্চল পারেনি স্কোর বোর্ডে বড় রান তুলতে। তবে শুক্রবার দিনের শেষদিকে বল হাতে আগুনঝরান শফিউল ইসলাম। উত্তরাঞ্চলের টপ অর্ডার একাই গড়িয়ে দেন তিনি। শেষ পর্যন্ত তিনি ৫ উইকেট নিয়ে স্বস্তিতে রেখেছেন তার দলকে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল টস হেরে ব্যাট করতে নেমে ফজলে রব্বীর ব্যাটে ভর করে দক্ষিণাঞ্চল করে ২৬২ রান। পরে বল হাতে নিয়ে নিজের প্রথম ওভারেই উত্তরাঞ্চলের ৪ উইকেট তুলে নেন শফিউল ইসলাম। দিন শেষ হওয়ার এ ডানহাতি প্রতিপক্ষের আরেকটি উইকেট নিজের দখলে নেন। তার আগে ৪৬ রান তুলতে পারে উত্তরাঞ্চল। তাই দিন শেষে দক্ষিণাঞ্চল এগিয়ে ২১৬ রানে।

শুক্রবার প্রথম ওভারের প্রথম বলেই লিটন কুমার দাসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন শফিউল ইসলাম। এক বল পরেই জুনায়েদ সিদ্দিককে বোল্ড করেন এ পেসার। পরের বলেও মিজানুর রহমানকে একইভাবে ফেরান তিনি। ষষ্ঠ বলে নাঈমকে বোল্ড করেন শফিউল। সে সময় এ পেসার ৬ বলে ৪ রান দিয়ে ৪ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান তিনি। দিন শেষ হওয়ার ঠিক আগে সানজামুল ইসলামকেও বোল্ড করে সাজঘরের পথ দেখান শফিউল।

শফিউল ঝলকের আগে দক্ষিণাঞ্চলের ব্যাটিংয়ের শুরুটা ভালো ছিলোনা। শুরুতেই যে দলটি হারিয়েছিল শাহরিয়ার নাফীসকে। একটা পর্যায়ে ৭০ রানে ৩ উইকেট হারিয়ে আরও বিপদেই পড়েছিল তারা। এ অবস্থায় চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহকে নিয়ে প্রতিরোধ গড়েন ফজলে রাব্বী। পরে মাহমুদউল্লাহ ৬৯ বলে ৩১ করে ফিরলে ভাঙে তাদের ৭১ রানের জুটি। রাব্বী ততক্ষণে পেয়ে যান ৮১ বলে হাফসেঞ্চুরি। পরের ৫৮ বলে তিনি ছুঁয়ে ফেলেন সেঞ্চুরি। সব মিলিয়ে ১৩৯ বলে প্রথম শ্রেণির ক্রিকেটে নবম সেঞ্চুরির দেখা পান রাব্বি। শেষ পর্যন্ত তিনি থামেন তানবীর হায়দারের বলে। ফেরার আগে তিনি করেন ১৬৪ বলে ১৭ চার ও ৩ ছয়ে ১২৫ রান।

সংক্ষিপ্ত স্কোরঃ

দক্ষিণাঞ্চল: প্রথম ইনিংসঃ ২৬২/১০ (৬৭.৪ ওভার), শাহরীয়ার নাফীস ০, এনামুল হক ১০, ফজলে রাব্বি ১২৫, শামসুর রহমান ২৭, মাহমুদউল্লাহ ৩১, আল আমিন জুনিয়র ২, নুরুল হাসান ২৬, আব্দুর রাজ্জাক ১৭, কামরুল ইসলাম ১, শফিউল ইসলাম ১৬; আল আমিন ০* , তাসকিন, ২/৩৩ , এবাদত ২/৫১, সুমন ৩/৬৭, সানজামুল ০/৪২, আরিফুল ২/৩০, নাইম ০/৫, তানবীর ১/৩১

উত্তরাঞ্চল: প্রথম ইনিংসঃ ৪৬/৫ (১২), লিটন ০, রনি ২৬*, জুনায়েদ ২, মিজানুর ০, নাইম ২, সানজামুল ১৬, তানবীর ০*, শফিউল ৫/৩০, আল আমিন ০/১৬, কামরুল ০/১ ।

Related Posts

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
সিলেট টেস্টে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেট টেস্টে চাপে বাংলাদেশ

0
বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD