Sunday, August 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রাজি হলো না আইসিসি

May 5, 2023
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বৃষ্টি হাসল কলম্বোতে
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

শেষ অব্দি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের পরিকল্পনা ভেস্তেই গেলো। বৃষ্টিতে প্রথম দুটি ম্যাচ পরিত্যক্ত। এরপর নতুন যে সূচি ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কিন্তু তা অনুমোদন দেয়নি আইসিসি। এ কারণেই পুরনো সূচিতেই শেষ হয়ে গেল বাংলাদেশ নারী দলের শ্রীলঙ্কা সফরের ওয়ানডে সিরিজ।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই ছিল বৃষ্টি। প্রথম দুই ম্যাচে আসেনি কোনো ফল। শেষ ম্যাচে জয় তুলে নেয় লঙ্কান মেয়েরা।

শনিবার প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কা ৩৬.৪ ওভার ব্যাট করতেই নেমে আসে বৃষ্টি! এরপর আর বৃষ্টিতে খেলা সম্ভব হয়নি। মঙ্গলবার টানা বৃষ্টির কারণে টস হয়নি। বৃহস্পতিবার ৩০ ওভারে নেমে আসা ম্যাচে ৫৮ রানে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

এরপর দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ার দিনই নতুন সূচি দেয় লঙ্কান বোর্ড। তৃতীয় ওয়ানডেটি ৪ মে থেকে পিছিয়ে ৭ মে করা হয়। ৪ মে’তে দ্বিতীয় ম্যাচের সূচি ঠিক করা হয়। এই পরিবর্তনের পর আইসিসির অনুমোদন নেওয়া ছিল বাধ্যতামূলক। কিন্তু আইসিসি জানাল-চ্যাম্পিয়নশিপের সিরিজে সূচি পরিবর্তনের কোনো সুযোগ নেই।

৫ ম্যাচের চারটি পরিত্যক্ত হওয়ায় ৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে বাংলাদেশ দল। ৮ ম্যাচে এক জয় ও দুই পরিত্যক্ত ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেয়ে বাংলাদেশের পরই শ্রীলঙ্কা। ৬ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। ওয়ানডে মিশন শেষে আছে টি-টুয়েন্টি সিরিজ। ৯ মে থেকে শুরু হবে এই সিরিজ। বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১২ মে। ম্যাচগুলো হবে কলম্বোতেই।

Previous Post

রূপগঞ্জের জয় এবং আফিফের ‘প্রথম’ সেঞ্চুরি

Next Post

বৃষ্টিতে পরিত্যক্ত টাইগারদের ম্যাচ

Related Posts

বাংলাদেশ সফর পিছিয়ে দিল ভারত, আসবে ২০২৬ সালের সেপ্টেম্বরে
বিশেষ প্রতিবেদন

সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে তো ভারত?

0
মুশফিকের ইতিহাস গড়া দিনে বাংলাদেশের দাপট
বিশেষ প্রতিবেদন

পাকিস্তান থেকে অস্ট্রেলিয়া, বাংলাদেশের সামনে এখন আসল পরীক্ষা

0
সাকিবের ঘূর্ণিতে আশা, ব্যাটিং ব্যর্থতায় শেষ জাফনার স্বপ্ন
বিশেষ প্রতিবেদন

সাকিবের ঘূর্ণিতে আশা, ব্যাটিং ব্যর্থতায় শেষ জাফনার স্বপ্ন

0
Next Post
বৃষ্টিতে পরিত্যক্ত টাইগারদের ম্যাচ

বৃষ্টিতে পরিত্যক্ত টাইগারদের ম্যাচ

Discussion about this post

সর্বশেষ..

বাংলাদেশ সফর পিছিয়ে দিল ভারত, আসবে ২০২৬ সালের সেপ্টেম্বরে

সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে তো ভারত?

by cricbdadmin
0
0

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনার প্রভাব এবার পড়তে পারে ক্রিকেট মাঠেও। আগামী সেপ্টেম্বরে সাদা বলের সিরিজ খেলতে ভারতীয় ক্রিকেট দলের...

মুশফিকের ইতিহাস গড়া দিনে বাংলাদেশের দাপট

পাকিস্তান থেকে অস্ট্রেলিয়া, বাংলাদেশের সামনে এখন আসল পরীক্ষা

by cricbdadmin
0
0

পাকিস্তানকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে হারানোর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসাবটা বাংলাদেশের জন্য হঠাৎ করেই বদলে গেছে। যে দলকে কয়েক...

সাকিবের ঘূর্ণিতে আশা, ব্যাটিং ব্যর্থতায় শেষ জাফনার স্বপ্ন

সাকিবের ঘূর্ণিতে আশা, ব্যাটিং ব্যর্থতায় শেষ জাফনার স্বপ্ন

by cricbdadmin
0
0

শুরুটা হয়েছিল ধাক্কা দিয়ে, মাঝপথে এসেছিল সাকিব আল হাসানের প্রতিরোধ। কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুই জাফনা কিংসকে বাঁচাতে পারেনি। ব্যাটারদের...

মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
0

মালয়েশিয়া জাতীয় দলকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মালয়েশিয়াকে মাত্র ৬৯...

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স

ইনিংস হারে টেস্টের আগে চিন্তায় বাংলাদেশ কোচ

by cricbdadmin
0
0

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। দীর্ঘ অপেক্ষার পরের এই সফরের শুরুটা অবশ্য স্বস্তির হয়নি নাজমুল...

cale-cache-b ?>