Saturday, May 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রাজধানীতে কোচ ডমিঙ্গো ও ল্যাঙ্গাভেল্ট

August 20, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ওয়াসিম খানের সঙ্গে রাসেল ডমিঙ্গো

ওয়াসিম খানের সঙ্গে রাসেল ডমিঙ্গো

0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ফের সরব হয়ে উঠেছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গন! বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যোগ দেবেন নতুন হেড কোচ রাসেল ডমিঙ্গো আর পেস বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাভেল্ট। মঙ্গলবার ঢাকায় এসে পৌঁছেছেন এই দুই আফ্রিকান কোচ।

মঙ্গলবার দুপুরে রাজধানীতে এসেছেন ল্যাঙ্গাভেল্ট আর বিকেলে আসেন ডমিঙ্গো। জোহানেসবার্গ থেকে ঢাকায় এসে উঠেছেন বনানীর হোটেল আমারিতে। বুধবার সকালে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন তারা।

বিশ্বকাপ শেষে দেশে ফিরেই কোচের পদে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চাকরি হারিয়েছেন প্রধান কোচ স্টিভ রোডস। তার জায়গায় নিয়োগ পেলেন রাসেল ডমিঙ্গো। ডমিঙ্গোর জন্ম পোর্ট এলিজাবেথে ১৯৭৪ সালে। ইস্টার্ন প্রভিন্সের বয়সভিত্তিক দলে খেলার সময় বুঝতে পারেন ফেলেন, ক্রিকেট খেলে বেশিদূর যেতে পারবেন না। ২৫ বছর বয়সেই দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন প্রভিন্স যুব দলের কোচের দায়িত্ব পান তিনি।

২০১১ বিশ্বকাপ জিতিয়ে ভারত থেকে বিদায় নিয়ে দক্ষিণ আফ্রিকার কোচ হয়েছিলেন গ্যারি কারস্টেন। এরপর সহকারী হিসেবে নেন ডমিঙ্গোকে। এক বছরের মাথায় সহকারী কোচ থেকে টি-টুয়েন্টি দলের হেড কোচ হয়েছিলেন ডমিঙ্গো। ২০১৩ সালে গ্যারি কারস্টেনের বিদায়ের পর তিন সংস্করণেই প্রধান কোচের দায়িত্ব পান তিনি।

তার অধীনে ১৩ টেস্ট সিরিজের ৮টিতে জয়ী হয় দক্ষিণ আফ্রিকা। টেস্ট র‍্যাঙ্কিংয়ে সাতে নেমে যাওয়া দক্ষিণ আফ্রিকাকে নিয়ে যান দুইয়ে। তার অধীনে ২২ ওয়ানডে সিরিজের ১৪টিতে জিতে ওয়ানডেতে শীর্ষ দল হয় দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের নকআউট ম্যাচে দক্ষিণ আফ্রিকার একমাত্র জয়টি আসে তাঁর সময়েই। টি-টোয়েন্টিতে ৪২ ম্যাচের মধ্যে ২৩ জয় পেয়েছেন। ২০১৫ বিশ্বকাপে সেমিফাইনাল খেলে দক্ষিণ আফ্রিকা।

তার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বিসিবি। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি কোর্টনি ওয়ালশের জায়গায় এসেছেন ল্যাঙ্গাভেল্ট। ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাকে নিয়োগ দিয়েছে বিসিবি। দক্ষিণ আফ্রিকার হয়ে ৬টি টেস্ট ও ৭২ ওয়ানডে খেলেছেন ল্যাঙ্গাভেল্ট।

Previous Post

দেখে নিন বাংলাদেশ সফরের আফগান দল

Next Post

রঙে রঙিন সাব্বিরের বিবাহোত্তর সংবর্ধনা

Related Posts

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি
বিশেষ প্রতিবেদন

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

6
ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

8
‘বাংলাদেশ ক্রিকেট আল্লাহর রহমতে ঠিক পথে এগোচ্ছে’
বিশেষ প্রতিবেদন

জয়ের সুবাস নাকি সমতায় ফেরা-মিরপুরে নিষ্পত্তি

5
Next Post
রঙে রঙিন সাব্বিরের বিবাহোত্তর সংবর্ধনা

রঙে রঙিন সাব্বিরের বিবাহোত্তর সংবর্ধনা

Discussion about this post

সর্বশেষ..

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
8

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

‘বাংলাদেশ ক্রিকেট আল্লাহর রহমতে ঠিক পথে এগোচ্ছে’

জয়ের সুবাস নাকি সমতায় ফেরা-মিরপুরে নিষ্পত্তি

by cricbdadmin
0
5

চট্টগ্রামের দাপুটে জয়ের পর সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ আজ মিরপুরের শেষ ম্যাচের দিকে তাকিয়ে। এক ম্যাচ হাতে রেখেই ট্রফির খুব...

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

by cricbdadmin
0
3

ঢাকার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নতুন মৌসুমে ভিন্ন এক কাঠামো নিয়ে মাঠে নামছে। দীর্ঘদিন...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

আশার আলো দেখছেন সাকিব

by cricbdadmin
0
6

দুই বছর আগে যা ছিল নিয়মিত ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা, তা ধীরে ধীরে রূপ নেয় দূরত্ব আর সন্দেহে। বাংলাদেশ ও ভারতের ক্রিকেট...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD