Saturday, May 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রফিক-সাকিবের পর এবার মিরাজ

January 4, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
‘সাকিব ভাই থাকলে অনেক ভালো হতো’
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

সময়ের সঙ্গে মানিয়ে নিয়ে ভাল একজন অলরাউন্ডার হওয়ার দৌড়ে আরও এগিয়ে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাট-বল দুটোতেই পাচ্ছেন সাফল্য। ৯৫৭ রান নিয়ে মাউন্ট মঙ্গানুই টেস্ট শুরু করেছিলেন তিনি। প্রথম ইনিংসে ৪৭ রান করেই হাজার রান পেরিয়ে গেলেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।

বাংলাদেশের ১৬তম টেস্ট ব্যাটসম্যান হিসেবে হাজার রান ক্লাবে পা রাখলেন মিরাজ। একইসঙ্গে গড়লেন অনন্য এক অলরাউন্ড রেকর্ড। টেস্টে আগেই ১০০ উইকেটের মাইলফলক পেরিয়েছেন তিনি। মঙ্গলবার কিউইদের বিপক্ষে ৪৭ রান করার পথে আরেকটি অর্জন যোগ হয়েছে। টেস্টে বাংলাদেশের হয়ে ১ হাজার রান ও ১০০ উইকেটের তালিকায় এখন মিরাজ।

৩০ টেস্টে এই ডাবল পেলেন মেহেদী হাসান মিরাজ। সাকিব এই কীর্তি গড়েন মাত্র ২৮ টেস্টে। সেটি ২০১২ সালে। তার আগেই এই অভিজাত ক্লাবে নাম লেখান মোহাম্মদ রফিক। ২০০৮ সালে ১ হাজার রান ও ১০০ উইকেট ক্লাবে দেশের প্রথম ক্রিকেটার হন রফিক। ৩৩ টেস্ট খেলে এই অর্জনে নাম লেখান রফিক।

মিরাজের এমন অর্জনে দারুণ খুশি সাকিব আল হাসান। মঙ্গলবার মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে যখন মিরাজরা লড়ছেন, তখন যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন সাকিব। সেখান থেকেই একটি টুইট সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডারে টুইট, ‘মিরাজ হলো বাংলাদেশের সাফল্যের চাবিকাঠি।’

ঠিক তাই। দ্বিতীয় ইনিংসেও বল ও ব্যাট হাতে এভাবে লড়তে হবে মিরাজকে। তবেই জয়ের দেখা পেতে পারে বাংলাদেশ।

Previous Post

মিঠুনের ব্যাটে প্রথম ডাবল সেঞ্চুরি

Next Post

ইতিহাস গড়া জয় বাংলাদেশের

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

2
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বিশেষ প্রতিবেদন

আশার আলো দেখছেন সাকিব

4
তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

4
Next Post
ইতিহাস গড়া জয় বাংলাদেশের

ইতিহাস গড়া জয় বাংলাদেশের

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

by cricbdadmin
0
2

ঢাকার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নতুন মৌসুমে ভিন্ন এক কাঠামো নিয়ে মাঠে নামছে। দীর্ঘদিন...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

আশার আলো দেখছেন সাকিব

by cricbdadmin
0
4

দুই বছর আগে যা ছিল নিয়মিত ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা, তা ধীরে ধীরে রূপ নেয় দূরত্ব আর সন্দেহে। বাংলাদেশ ও ভারতের ক্রিকেট...

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
11

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD