Wednesday, June 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বৃষ্টির শঙ্কা শেষে জয় বাংলাদেশের

March 27, 2023
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বৃষ্টির শঙ্কা শেষে জয় বাংলাদেশের
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

কিছুদিন আগেই ইংল্যান্ডকে টি-টুয়েন্টেতে চমকে দিয়েছিল বাংলাদেশ। এবার আয়ারল্যান্ডের বিপক্ষেও দাপট। বিশ্ব চ্যাম্পিয়নদের তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করার পর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

চট্টগ্রামে রনি তালুকদার ও লিটন দাসের ব্যাটিং ঝড়ে বাংলাদেশ ১৯.২ ওভারে ৫ উইকেটে ২০৭ রান করে। বৃষ্টির বাগড়ায় বাংলাদেশের ইনিংস শেষ হয়নি। এরপর ২ ঘণ্টা তিন মিনিট খেলা বন্ধ থাকে। বৃষ্টি আইনে আয়ারল্যান্ড ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্য পায়। জবাব দেতে নেমে আয়ারল্যান্ড প্রথম ২ ওভারে ৩২ তুললেও শেষ পর্যন্ত করে ৮১ রান।

তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ২২ রানে হারিয়েছে সাকিব আল হাসানের বাংলাদেশ।

টস হেরে ব্যাটিং পেয়ে দাপট দেখান দুই ওপেনার লিটন ও রনি। পাওয়ারপ্লেতে বাংলাদেশের রেকর্ড রান তুলে শেষ পর্যন্ত ৯১ রানের জুটি গড়েন তারা মাত্র ৭.১ ওভারে! ৭ চার ও ৩ ছক্কায় ৩৮ বলে ৬৭ রান তুলেন রনি। লিটন ২৩ বলে ৪৭ রান করেন।

এরপর বল হাতে চমক দেখান তাসকিন আহমেদ। ১ ওভারেই ৩ উইকেট নেন এই পেসার। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ উইকেট তুলতে দেন ১৬ রান।

এর আগে নাজমুল হোসেন শান্ত এক ছক্কায় ১৩ বলে ১৪ করে ফেরেন। রনি পঞ্চাশে পা রাখেন ২৪ বলে। ২০১৫ সালের পর জাতীয় দলে ফিরেছেন কয়েক দিন আগে। ৩২ বছর বয়সী ব্যাটসম্যান অবশেষে প্রথম আন্তর্জাতিক ফিফটির স্বাদ পেলেন। অভিষেকের প্রায় ৮ বছর পর পেলেন স্বস্তির হাফসেঞ্চুরি। এই ইনিংসে ম্যাচের সেরা তিনিই!

টি-টুয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান ২১৫, দেশের মাঠে সর্বোচ্চ ২১১। চার বল আগে ইনিংস বৃষ্টির কারণে থমকে যাওয়ায় সেটি হয়নি। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচ বুধবার হবে, সেখানে ঝড় তোলার ফের সুযোগ পাবে টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৯.২ ওভারে ২০৭/৫ (লিটন ৪৭, রনি ৬৭, শান্ত ১৪, শামীম ৩০, হৃদয় ১৩, সাকিব ২০, মিরাজ ৪; টেক্টর ২-০-১৬-১, অ্যাডায়ার ৩.২-০-৪৮-১, হিউম ৪-০-৩৫-১, ইয়াং ৪-০-৪৫-২, ডেল্যানি ৩-০-২১-০, হোয়াইট ৩-০-৩৭-০)।

আয়ারল্যান্ড: (লক্ষ্য ৮ ওভারে ১০৪) ৮ ওভারে ৮১/৫ (স্টার্লিং ১৭, রস অ্যাডায়ার ১৩, টাকার ১, টেক্টর ১৯, ডকরেল ০, ডেল্যানি ২১, ক্যাম্পার ১; নাসুম ১-০-১৮-০, মুস্তাফিজ ২-০-১৬-০, হাসান ২-০-২০-১, তাসকিন ২-০-১৬-৪, সাকিব ১-০-৫-০)।

ফল: ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশ ২২ রানে জয়ী।

ম্যাচসেরা: রনি তালুকদার।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে।

Previous Post

মাশরাফি ম্যাজিকে দ্রুততম জয়ের রেকর্ড রূপগঞ্জের

Next Post

অনন্য, অসাধারণ, অপ্রতিদ্বন্দ্বী মাশরাফি

Related Posts

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

5
আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

যে কারণে টি-টোয়েন্টি দলে সৌম্য

2
অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান
বিশেষ প্রতিবেদন

দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের ভুলবেন না নাঈম

9
Next Post
অনন্য, অসাধারণ, অপ্রতিদ্বন্দ্বী মাশরাফি

অনন্য, অসাধারণ, অপ্রতিদ্বন্দ্বী মাশরাফি

Discussion about this post

সর্বশেষ..

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

by cricbdadmin
0
5

হার্শা ভোগলের একটি মন্তব্য নতুন করে আলোচনায় এনেছে বাংলাদেশের না খেলা টি-টোয়েন্টি বিশ্বকাপকে। নিরাপত্তাজনিত কারণে ভারত থেকে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায়...

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

যে কারণে টি-টোয়েন্টি দলে সৌম্য

by cricbdadmin
0
2

প্রায় দেড় বছর পর আবারও বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরেছেন সৌম্য সরকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে বুধবার শুরু টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে তাকে...

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান

দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের ভুলবেন না নাঈম

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেটে এমন ঘটনা আগে খুব কমই দেখা গেছে। জাতীয় দলের একজন নিয়মিত ক্রিকেটার, যিনি দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলেন,...

বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ

১৫০ টাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

by cricbdadmin
0
7

ওয়ানডে সিরিজের রোমাঞ্চ শেষে এবার টি-টোয়েন্টি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। আগামী ১৭ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর...

ফেরার লড়াই শুরু সৌম্যর

দেড় বছর পর টি-টোয়েন্টি দলে সৌম্য

by cricbdadmin
0
11

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলে যুক্ত করা হয়েছে অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকারকে। মঙ্গলবার এক সংবাদ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD