Sunday, May 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

যে কারণে মন খারাপ মুমিনুলের

November 26, 2021
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
এমন হার অপ্রত্যাশিত, মুমিনুল মিস করলেন সাকিবকে
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

তাকে দুর্ভাগা অধিনায়কই বলা যায়। টেস্ট অধিনায়ক হওয়ার পর থেকেই সেরা দলটা কিছুতেই পাচ্ছেন না মুমিনুল হক। এখন অব্দি তার নেতৃত্বে যতোগুলো টেস্ট খেলেছে বাংলাদেশ- সেরা তারকাদের একসঙ্গে পাননি। ফের আরেক মিশন। শুক্রবার শুরু পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে। যেখানে নিয়মিত চার ক্রিকেটারকে পাচ্ছে না বাংলাদেশ অধিনায়ক।

বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু প্রথম দিনের খেলা। তার অনেক আগেই নিশ্চিত হয়ে গেছে, চোটের কারণে চট্টগ্রাম টেস্টের দলে নেই সাকিব আল হাসান, তামিম ইকবাল ও তাসকিন আহমেদ। আর মাহমুদউল্লাহ রিয়াদ গুডবাই বলেছেন একদিন আগেই। যিনি সবশেষ টেস্টে করেছিলেন ১৫০ রান।

বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শেষে অনলাইন সংবাদ সম্মেলনে মুমিনুল বলছিলেন, ‘টেস্টে ম্যাচে সব সময় অভিজ্ঞদের দরকার বেশি হয়। সাকিব ভাই, তামিম ভাই, তাসকিন-অভিজ্ঞরা না থাকলে একজন তরুণ অধিনায়ক হিসেবে আমার কাজটা কঠিন হয়ে যায়। আমাদের চারজন ক্রিকেটার নেই। এটা চ্যালেঞ্জিং হবে। আমার আর মুশফিক ভাইয়ের বাড়তি দায়িত্ব নিতে হবে। তবে বাংলাদেশ দলের টেস্ট ক্রিকেট কোন দিকে যাচ্ছে, এই সিরিজ ও পরের সিরিজে সেটা দেখতে পাবেন।’

চট্টগ্রাম টেস্টের আগে হতাশই মনে হলো টেস্ট অধিনায়ককে। তাছাড়া দলও ছন্দে নেই। হতাশ করা টি-টুয়েন্টি বিশ্বকা মিশন শেষে দেশের মাঠেও সঙ্গী হয়েছে হার। টানা ৩ ম্যাচে পরাজয়। মুমিনুল বলেন, ‘বাংলাদেশ দল কিন্তু এমন না। এরকম আরও হয়েছে। আমরা সেখান থেকে বের হয়েছি। মানসিকভাবে সবাই এই সময়ে খুব দুর্বল হয়ে পড়ে। কেননা আমরা বাইরের কথা অনেক বেশি নিয়ে নিই। আমি চেষ্টা করি বাইরের কথায় কান না দিয়ে নিজের কাজে ফোকাস করা।’

একইসঙ্গে মুমিনুল বলেন, ‘নিজেদের ব্যাক করার জন্য নিজেদের নিয়েই কাজ করা উচিত। এখন সবাই নিজের কাজের ওপর ফোকাস করছে। বাইরের মানুষের মুখ আপনি বন্ধ করতে পারবেন না। আমার মনে হয় আপনার নিজের কানটা বন্ধ করতে হবে।’

সামনেও পুরো দলটা পাবেন না মুমিনুল। পাকিস্তান সিরিজ শেষের পর বাংলাদেশ দল যাবে নিউজিল্যান্ড সফরে। যেখান থেকেই আগেই ছুটি নিয়ে রেখেছেন সাকিব। তামিম ইকবালও চোটে। তার খেলাও অনিশ্চিত।

এদিকে দুজনকে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য ঘোষিত স্কোয়াডে নিয়েছে বাংলাদেশ। এই ‍দুই ক্রিকেটার হচ্ছেন শহিদুল ইসলাম ও খালেদ আহমেদ। দুজনই পেসার।

Previous Post

বাবরদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

Next Post

সেঞ্চুরিতেই পথে ফিরলেন লিটন

Related Posts

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

1
বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

10
উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

3
Next Post
সেঞ্চুরিতেই পথে ফিরলেন লিটন

সেঞ্চুরিতেই পথে ফিরলেন লিটন

Discussion about this post

সর্বশেষ..

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

by cricbdadmin
0
1

মিরপুর টেস্টে ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম ইনিংসে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে ৩৮৬...

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা তৃতীয় জয়ের স্বপ্ন দেখছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুটাও হয়েছিল দারুণ। দুই ওপেনারের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ম্যাচের...

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) টানা তিন জয়ের লক্ষ্যে মাঠে নেমে দারুণ সূচনা পেয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে শুরু আর...

প্রথম সেশনে তাসকিন-মিরাজের দাপট

প্রথম সেশনে তাসকিন-মিরাজের দাপট

by cricbdadmin
0
2

মিরপুর টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে আজ দারুণভাবে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দিন...

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত

by cricbdadmin
0
7

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। আজ শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD