Tuesday, March 24, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

যে কারণে চাকরি হারালেন কোচ হাথুরু

October 15, 2024
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ঢাকা টেস্ট ঘিরে যে বার্তা দিলেন হাথুরু
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

অবশেষে বাংলাদেশ ক্রিকেট দলের কোচের পদ থেকে বরখাস্ত হলেন চন্ডিকা হাথুরুসিংহে। অবশেষে ফারুক আহমেদের ইচ্ছে পূরণ হচ্ছে। বাংলাদেশের কোচ হিসেবে দ্বিতীয় দফার অধ্যায় শেষ এই শ্রীলঙ্কানের। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি মিরপুরের শেরেবাংলায় এক সংবাদ সম্মেলনে হাথুরুসিংহেকে শোকজ এবং সাসপেন্ড করার ঘোষণা দিলেন।

ফারুক আহমেদ বলেন, ‘বরখাস্ত করার আগে আমরা তাকে নিয়ম মেনে শোকজ নোটিশ করেছি। ৪৮ ঘণ্টার জন্য সাসপেন্ড করা হয়েছে তাকে। এরপর আমরা বরখাস্ত করব। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত কোচ ফিল সিমন্স।’

চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্তের ব্যাখ্যাও দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, ‘আমরা মানুষ। হিট অব দ্য মোমেন্টে অনেক কিছু হতেই পারে। তবে একজন জাতীয় দলের ক্রিকেটারকে আপনি শারীরিকভাবে লাঞ্ছিত করতে পারেন না। সে কারণে যে শাস্তি পেতে হয়, সেটাই হচ্ছে (ছাঁটাই)। এটা আরও আগে হওয়া উচিত ছিল। এখন হয়েছে, আমি খুশি।’

এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার পর নাজমুল হোসেন পাপনের বোর্ড একটি তদন্ত কমিটি করে। যেখানে হাথুরুর চড়-কাণ্ড আসে। ফারুক নিজেই যাচাইবাছাই করে সত্যতা খুঁজে পেয়েছেন, ‘একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমার খারাপ লেগেছে। জাতীয় দলের ক্রিকেটার দেশের গৌরব, ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করে। ওই নামটা আর না নিই, ওটা ছিল কোচের অসদাচরণ। ভিকটিম, প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছি। প্রত্যক্ষদর্শীরও রিপোর্ট ছিল। তদন্ত রিপোর্ট নিয়ে আমি অনেক কাজ করেছি।’

হাথুরুকে বরখাস্ত করতে বিসিবির সুবিধা হয়েছে তার অতিরিক্ত ছুটি ভোগের কারণেও। বিসিবিকে না জানিয়ে বছরে তার পাওনা ৪০ দিনের বেশি সময় কাটান হাথুরু। ফারুক এ নিয়ে বলেন, ‘একজনের অসদাচরণের বিরুদ্ধে নোটিশ দেওয়ার কিছু নেই। সে যে সময় ছুটি কাটিয়েছে, সেটা ৩ মাসের বেশি। ওটাও অসদাচরণের অংশ। বিচ্ছিন্নভাবে তিনি ই-মেইলে জানিয়েছেন, তবে সেটা তিন মাসের বেশি হওয়ার সুযোগ নেই। আপনার জবাবদিহি থাকতে হবে। এখানে নিয়ম ভেঙেছেন, আমরা জানিয়েছি যে খেলোয়াড়ের সঙ্গে তার অসদাচরণ এবং একজন কর্মী হিসেবে নিজের অসদাচরণ।’

ফারুক কোচ হাথুরু প্রসঙ্গে আগে থেকেই নেতিবাচক ছিলেন। এ প্রসঙ্গে বলেন, ‘ব্যক্তিগতভাবে পছন্দ করি না, আমি ওভাবে বলিনি। একজন সাবেক খেলোয়াড় হিসেবে বলেছি ওই কোচের বেশি কিছু দেওয়ার নেই। একজন কোচ হিসেবে তার সামর্থ্যে খুব বেশি আস্থা ছিল না।’

বাংলাদেশ দলে প্রথম মেয়াদে হাথুরু কাজ করেন ২০১৪ সালের মে থেকে ২০১৭ সালের নভেম্বর অব্দি। দ্বিতীয় মেয়াদে হাথুরুর অধীনে ১০টি টেস্ট, ৩৫টি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ। টেস্টে ৫টি জয় ও ৫টি হার। ওয়ানডেতে ৩৫ ম্যাচে ১৩টি জয়। হার ১৯টি, ৩ ম্যাচে ফল হয়নি। টি-টোয়েন্টিতে ৩৫ ম্যাচের ১৯টিতে জয়, হার ১৫টি, একটি অমিমাংসিত।

Previous Post

প্লেয়ার্স ড্রাফট : বিপিএলে কারা কেমন দল গড়ল

Next Post

সাকিবকে নিয়েই ঢাকা টেস্টের বাংলাদেশ দল

Related Posts

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি
বিশেষ প্রতিবেদন

নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন, চার সদস্যে নতুন কমিটি

5
মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ
বিশেষ প্রতিবেদন

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

3
পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার
বিশেষ প্রতিবেদন

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

7
Next Post
সাকিবকে নিয়েই পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ দল

সাকিবকে নিয়েই ঢাকা টেস্টের বাংলাদেশ দল

Discussion about this post

সর্বশেষ..

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি

নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন, চার সদস্যে নতুন কমিটি

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নির্বাচক প্যানেল গঠনে বড় পরিবর্তন আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো চার সদস্যের নির্বাচক কমিটি ঘোষণা করা...

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

by cricbdadmin
0
3

ঈদের ছুটির মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) প্রশাসনিক অঙ্গনে আলোচনা থেমে নেই। ছুটির আবহে হঠাৎ করেই পরিচালনা পর্ষদে পরিবর্তন এবং...

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

by cricbdadmin
0
7

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর শুরু হচ্ছে আগামী ২৬ মার্চ। এবারের টুর্নামেন্টে বাংলাদেশের ছয় ক্রিকেটার অংশ নিচ্ছেন। ইতোমধ্যে সোমবার...

একদিন পরই ফিরবেন মুশফিক, আশ্বাস প্রতিমন্ত্রীর

জেদ্দার দুশ্চিন্তা পেরিয়ে ঈদের প্রশান্তি, দোয়া চাইলেন মুশফিক

by cricbdadmin
0
4

পবিত্র ঈদুল ফিতর মুসলিম জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ, আত্মিক প্রশান্তি আর পারস্পরিক ভালোবাসার বার্তা। এই উৎসবের দিনটিকে ঘিরে সবার...

ছেলের রোজা ও পরিবারের সঙ্গে ঈদ, তাসকিনের আনন্দঘন দিন

ছেলের রোজা ও পরিবারের সঙ্গে ঈদ, তাসকিনের আনন্দঘন দিন

by cricbdadmin
0
5

ঈদ মানেই পরিবার, শিকড় আর স্মৃতির টান, এই চিরচেনা অনুভূতিকেই যেন নতুন করে ছুঁয়ে দেখলেন তাসকিন আহমেদ। আর সেই আবেগের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD