Tuesday, March 24, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

যুক্তরাষ্ট্র ফিরে যাচ্ছেন সাকিব, হাথুরুর চুক্তি বাতিল

October 17, 2024
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
Shakib to miss SL Tests
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

শেষ অব্দি বিদায়ী টেস্ট খেলতে বাংলাদেশে আসা হচ্ছে না সাকিব আল হাসানের। দেশে ফিরতে যুক্তরাষ্ট্র থেকে দুবাই এসে থেমে যেতে হলো এই তারকা ক্রিকেটারকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দলে ছিলেন। কিন্তু যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে ম্যাচটা খেলতে পারছেন না তিনি।

খবর এসেছে দুবাই থেকে যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন সাকিব। দেশে আসার জন্য যুক্তরাষ্ট্র থেকে রওয়ানা দিয়েছিলেন। দুবাইয়ে ট্রানজিটে ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তার ঝুঁকি থাকায় যুক্তরাষ্ট্র ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন সাকিব!

এদিকে ৪৮ ঘণ্টার কারণ দর্শানোর নোটিশ দিয়ে দুই দিন আগে সাময়িকভাবে বরখাস্ত করা হয় কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। এবার বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার দুপুরে জরুরি এক জুম মিটিংয়ে হাতুরাসিংহেকে বরখাস্তের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর করল বিসিবি। দেশে থাকা পরিচালকরা জুম মিটিংয়ে বসেন আইসিসির মিটিংয়ের জন্য দুবাইয়ে থাকা বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে।

বৃহস্পতিবার দেশে ফেরার কথা ছিল সাকিবের। তাকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করে বাংলাদেশ। কিন্তু রাত হতেই জটিলতা দেখা দেয়। দুবাইয়ে অবস্থান করা সাকিবকে এরপর দেশে ফিরতে বারণ করে সরকারের উচ্চমহল। নিরাপত্তার কথা বিবেচনা করে আসেনি সাকিব।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। সেই বিলুপ্ত জাতীয় সংসদের আওয়ামী লীগের টিকিটে জনপ্রতিনিধি ছিলেন সাকিব। জুলাই আন্দোলনের সময় সাকিবের নীরবতা নিয়ে প্রশ্ন ওঠে। চাপে পড়েন তিনি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিবের দুঃখপ্রকাশ করেন।

তারপরও দৃশ্যপট পাল্টাল না। সাকিব বাংলাদেশ দলে না খেলানোর দাবি জানান একদল বিক্ষোভকারী। দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে ‘মিরপুর ছাত্রজনতা’র ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিসিবির সভাপতি ফারুক আহমেদ বরাবর দেওয়া স্মারকলিপিতে বলা হয়, সাকিবকে খেলানো হলে ম্যাচের দিন কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Previous Post

সাকিবকে নিয়েই ঢাকা টেস্টের বাংলাদেশ দল

Next Post

ধারাভাষ্যে নেই তামিম ইকবাল, আছেন কারা?

Related Posts

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি
বিশেষ প্রতিবেদন

নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন, চার সদস্যে নতুন কমিটি

5
মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ
বিশেষ প্রতিবেদন

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

3
পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার
বিশেষ প্রতিবেদন

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

7
Next Post
যে কারণে সরেই গেলেন তামিম

ধারাভাষ্যে নেই তামিম ইকবাল, আছেন কারা?

Discussion about this post

সর্বশেষ..

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি

নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন, চার সদস্যে নতুন কমিটি

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নির্বাচক প্যানেল গঠনে বড় পরিবর্তন আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো চার সদস্যের নির্বাচক কমিটি ঘোষণা করা...

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

by cricbdadmin
0
3

ঈদের ছুটির মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) প্রশাসনিক অঙ্গনে আলোচনা থেমে নেই। ছুটির আবহে হঠাৎ করেই পরিচালনা পর্ষদে পরিবর্তন এবং...

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

by cricbdadmin
0
7

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর শুরু হচ্ছে আগামী ২৬ মার্চ। এবারের টুর্নামেন্টে বাংলাদেশের ছয় ক্রিকেটার অংশ নিচ্ছেন। ইতোমধ্যে সোমবার...

একদিন পরই ফিরবেন মুশফিক, আশ্বাস প্রতিমন্ত্রীর

জেদ্দার দুশ্চিন্তা পেরিয়ে ঈদের প্রশান্তি, দোয়া চাইলেন মুশফিক

by cricbdadmin
0
4

পবিত্র ঈদুল ফিতর মুসলিম জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ, আত্মিক প্রশান্তি আর পারস্পরিক ভালোবাসার বার্তা। এই উৎসবের দিনটিকে ঘিরে সবার...

ছেলের রোজা ও পরিবারের সঙ্গে ঈদ, তাসকিনের আনন্দঘন দিন

ছেলের রোজা ও পরিবারের সঙ্গে ঈদ, তাসকিনের আনন্দঘন দিন

by cricbdadmin
0
5

ঈদ মানেই পরিবার, শিকড় আর স্মৃতির টান, এই চিরচেনা অনুভূতিকেই যেন নতুন করে ছুঁয়ে দেখলেন তাসকিন আহমেদ। আর সেই আবেগের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD