Thursday, April 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

যথাসময়ে বিসিবি নির্বাচন আয়োজনের আশ্বাস ক্রীড়া উপদেষ্টার

September 8, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
যথাসময়ে বিসিবি নির্বাচন আয়োজনের আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা। এরই মধ্যে সভাপতি পদে লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ফলে এবারের নির্বাচন নিয়ে ক্রিকেটাঙ্গনে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও উত্তেজনা।

এমন পরিস্থিতিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সোমবার গণমাধ্যমকে বলেন, ‘আমরা নিদিষ্ট সময়ের মধ্যে বিসিবি নির্বাচন আয়োজন করতে চাই। বিসিবি একটি স্বতন্ত্র সংস্থা, এক্ষেত্রে তারাই সিদ্ধান্ত নেবে। যথাসময়ে বিসিবির নির্বাচন আয়োজনে সরকারের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। নানা গুঞ্জন শোনা যায়, এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে ঠিকঠাক নির্বাচন আয়োজন করার।’

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী ২৫ সদস্যের বোর্ডে ঢাকাভিত্তিক ক্লাবের ভোটে নির্বাচিত হন ১২ পরিচালক, জেলা ও আঞ্চলিক কাউন্সিলরের ভোটে নির্বাচিত হন ১০ পরিচালক, একজন আসেন অন্যান্য প্রতিনিধি থেকে এবং জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত করে ২ জন পরিচালক। পরে এই নির্বাচিত পরিচালকরা ভোট দিয়ে সভাপতি নির্ধারণ করেন।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এরই মধ্যে জানিয়েছেন, তিনি তার শুরু করা কাজগুলো শেষ করতে আবারও মাঠে নামছেন। অন্যদিকে তামিম ইকবালও ঘোষণা দিয়েছেন নির্বাচনে অংশ নেওয়ার, যাকে শক্তিশালী প্রার্থী হিসেবেই দেখছে ক্রিকেট মহল। ফলে নির্বাচন ঘিরে বাড়ছে উত্তেজনা, আর সরকারের পক্ষ থেকে আসছে সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা।

Previous Post

জাতীয় লিগ বড় করার কথা ভাবছে বিসিবি

Next Post

শুরু এশিয়া কাপ, দেখে নিন সূচি

Related Posts

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

4
পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়
বিশেষ প্রতিবেদন

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

5
বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

5
Next Post
এশিয়া কাপ ক্রিকেট সূচি

শুরু এশিয়া কাপ, দেখে নিন সূচি

Discussion about this post

সর্বশেষ..

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

by cricbdadmin
0
10

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে দেশব্যপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ববধানে আয়োজিত...

ঘটনার জন্ম দিয়ে ফিরে গেলেন সাকিব

বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্তে সাকিবের ক্ষোভ

by cricbdadmin
0
7

বাংলাদেশের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে আবারও আলোচনার ঝড় উঠেছে। সেই বিতর্কে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD