আরো সুখবর বাংলাদেশ ক্রিকেট দলের। আগের প্রস্তাবিত সূচি পরিবর্তনের পর আরো দুটি ম্যাচ বেড়েছে। দিন কয়েক আগেই ২০১৯ সাল থেকে পরবর্তী ৪ বছরের জন্য নতুন প্রস্তাবিত এফটিপি সূচি ঘোষণা করে আইসিসি। এবার প্রস্তাবিত সেই সূচিতে কিছু পরিবর্তন এনে প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের শীর্ষ সংস্থা। এখানে নতুন সেই সূচিতে দুটি টি-টুয়েন্টি ম্যাচ বেড়েছে বাংলাদেশের।
আগের প্রকাশিত সূচিতে ৩৫টি টেস্ট, ৪৫টি ওয়ানডে ও ৪২টি টি-টুয়েন্টি পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। পরিবর্তিত সূচিতে মাশরাফি-সাকিবদের টেস্ট ও ওয়ানডের সংখ্যা অপরিবর্তিতই আছে। তবে টি-টুয়েন্টি বেড়ে ৪৪ হয়েছে।
খুশির খবর আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পরিবর্তিত সূচিতে পাকিস্তানের ম্যাচ সংখ্যা বেড়েছে। আগের প্রকাশিত সূচিতে সব ফরম্যাট মিলে যেখানে ১০৪টি ম্যাচ পায় পাকিস্তান। নতুন সূচিতে সবমলিয়ে ১২১টি ম্যাচ পাচ্ছে তারা।
এখন এই সূচি পাঠানো হবে আগামী ফেব্রুয়ারিতে আইসিসি প্রধান নির্বাহীদের সভায়। তখন অনুমোদন পেলে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে আইসিসি বোর্ড সভায়। যা হবে আগামী জুনে।









Discussion about this post