Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

মেহেদী-জাকেরের সেঞ্চুরিতে রূপগঞ্জের দাপুটে জয়

March 24, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, লিড স্টোরি, সর্বশেষ সংবাদ
0 0
A A
মেহেদী-জাকেরের সেঞ্চুরিতে রূপগঞ্জের দাপুটে জয়
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

অফ ফর্মে থাকায় মেহেদী মারুফ দুই ম্যাচ ছিলেন একাদশের বাইরে। কিন্তু হঠাৎ করেই শুক্রবার আবারো ব্যাট হাতে নেয়ার সুযোগ পেয়ে গেলেন। মাঠে নেমেই এ ডানহাতি কোচ ও অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন অসাধারন সেঞ্চুরি করে। এদিকে তার সঙ্গে জ্বলে উঠেন উইকেটরক্ষক জাকের আলিও। তিনি দেখা পান তিন অঙ্কের। শেষ পর্যন্ত তাদের ব্যাটেই ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরের পঞ্চম রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। তাতে পয়েন্ট টেবিলের চার থেকে এক লাফে তিনে উঠে এসেছে সাবেক ডিপিএল চ্যাম্পিয়নরা।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এ জয়ের নায়ক দুই সেঞ্চুরিয়ান মেহেদী মারুফ ও জাকের আলী। গাজীর দেয়া ২৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ২৭ রানে দুটি উইকেট হারায় লিজেন্ডসরা। এরপর তৃতীয় উইকেটে ২২৬ রানের অপরাজিত অসাধারণ জুটি গড়ে দলকে জয় এনে দেন মেহেদী-জাকের।

টসে হেরে ব্যাটিংয়ে নামা গাজী শুক্রবার শুরুতে ইমরুল কায়েসের ব্যাটে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল। ব্যক্তিগত ৪৮ রান করে তিনি আউট হওয়ার আগেই অবশ্য তাসামুল হক, রনি তালুকদার ও শামসুর রহমান শুভর উইকেট হারিয়ে ফেলে দলটি। শেষ পর্যন্ত ভারতীয় ব্যাটসম্যান পারভেজ রসুলের ৮০ বলে সমান চারটি করে চার-ছক্কায় গড়া ৮৬ রানের ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫০ রানের চ্যালেঞ্জিং স্কোর করে গাজী।

রান তাড়ায় প্রথম ওভারেই মোহাম্মদ নাঈমের উইকেট হারায় রূপগঞ্জ। ষষ্ঠ ওভারে দলীয় ২৭ রানের সময় ফিরে যান মুমিনুল হকও। এরপর অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে ৩৯.৪ ওভারে ২২৬ রান করেন মেহেদী মারুফ ও জাকের আলী। ওপেনার মেহেদী মারুফ ১৩৭ বলে ১২টি চার ও পাঁচটি ছয়ে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৩৭ রানে। এদিকে চার নম্বরে নামা জাকের আলী ১২৬ বলে ১৩টি চার ও একটি ছয়ে অপরাজিত থাকেন ১০৭ রানে। মূলত তাদের ব্যাটে ভর করে ২৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে সাবেক ডিপিএল চ্যাম্পিয়নরা।

অসাধারণ ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মেহেদী মারুফ।

সংক্ষিপ্ত স্কোর:

গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৫০ ওভারে ২৫০/৯ (ইমরুল ৪৮, তাসামুল ১৭, রনি ২৯, শামসুর ১, রসুল ৮৬, মাইশুকুর ৩১, তারেক ১৯, আবু হায়দার ৪, মেহেদি ৬, রাব্বি ১*; শহীদ ১/৫০, ধাওয়ান ১/৩৯, মুক্তার ২/৫৪, নাঈম ১/৩৪, মিজানুর ১/৪০, আসিফ ০/৩০)

লিজেন্ডস অব রূপগঞ্জ: ৪৫.৩ ওভারে ২৫৩/২ (মারুফ ১৩৭*, মোহাম্মদ নাঈম ০, মুমিনুল ২, জাকের ১০৭*; রুহেল ১/৪৬, মেহেদি ০/৪২, আবু হায়দার ১/৪১, রাব্বি ০/৫৯, রসুল ০/৪০, মাইশুকুর ০/১৬, শামসুর ০/৬)

ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৮ উইকেটে জয়ী

ম্যাচসেরা: মেহেদী মারুফ

Related Posts

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
সিলেট টেস্টে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেট টেস্টে চাপে বাংলাদেশ

0
বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD