Wednesday, March 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মুস্তাফিজের ছিটকে যাওয়া মানতে পারছেন না আর্থার

January 8, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে ঘিরে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের বাদ পড়া ক্রিকেটবিশ্বে নতুন করে আলোড়ন তুলেছে। মাঠের বাইরের সিদ্ধান্তে একজন পেশাদার ক্রিকেটারের ভবিষ্যৎ আটকে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন ভক্ত, সাবেক ক্রিকেটার ও কোচরা। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে তাদের পরিকল্পনার বাইরে রাখার পর বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। এই পরিস্থিতিতে সরাসরি নিজের হতাশার কথা জানালেন রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থার।

সাম্প্রতিক কূটনৈতিক ও প্রশাসনিক জটিলতার কারণে বিসিসিআই আইপিএলের নতুন মৌসুমে মুস্তাফিজকে না খেলানোর নির্দেশ দেয় কলকাতাকে। তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা সেই নির্দেশ মানতে এক মুহূর্তও দেরি করেনি। এর পাল্টা প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, এমন পরিবেশে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠানোর বিষয়টি তারা বিবেচনায় রাখবে না। এ নিয়ে আইসিসিকে চিঠিও দিয়েছে বিসিবি, যা বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা গুরুত্ব দিয়ে দেখছে।

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে রংপুর শিবিরে যে গভীর হতাশা তৈরি হয়েছে, তা স্পষ্টভাবে তুলে ধরেন মিকি আর্থার। তাঁর কথায় উঠে আসে মুস্তাফিজের পেশাদারিত্ব ও মানসিক দৃঢ়তার কথা, ‘মুস্তাফিজ পুরোপুরি একজন পেশাদার ক্রিকেটার। আমাদের জন্য সে অত্যন্ত বিশেষ একজন। দারুণ পারফর্ম করছে। তার মান সম্পর্কে আমাদের ধারণা আছে। সে বিশ্বের সেরা যদি নাও হয়, অন্তত ততটা ভালো, যতটা ভালো হওয়া সম্ভব। সে একজন ভালো সতীর্থ, খুবই বিনয়ী। সে তার কাজ করে যাচ্ছে নিজের সেরাটা দিয়ে। তবে বিষয়টা (আইপিএল থেকে বাদ পড়া) তার জন্য হতাশাজনক যা হয়ে গেল। সে কলকাতার হয়ে খেলতে প্রস্তুত ছিল। বিষয়টা সত্যিই হতাশাজনক।’

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্স ভালো ছন্দেই রয়েছে। পাঁচ ম্যাচে চার জয়ে আট পয়েন্ট নিয়ে দলটি অবস্থান করছে টেবিলের দ্বিতীয় স্থানে। তবে ভালো শুরু হলেও কোচ আর্থার মনে করেন, আগেভাগে কোনো হিসাব নয়, প্রতিটি ম্যাচই তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।

রংপুরের লক্ষ্য নিয়ে তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়া ছাড়া আর কিছু ভাবা মানেই রংপুরের জন্য ছোট। টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো কিছুই হতে পারে। আমি ড্রেসিংরুমেও বলি, কাগজে–কলমে আমরা হয়ত টুর্নামেন্টের সেরা দল। এতে কিছু যায় আসে না। খেলতে হয় মাঠে। তাই পারফরম্যান্সই আমাদের কাছে সব। এখন আমরা টুর্নামেন্টের শেষ ভাগ নিয়ে ভাবছি না। আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি। প্রথমে কোয়ালিফায়ার। এরপর পরের ধাপ নিয়ে ভাবনা।’

এই বিপিএলে রংপুরের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আর আগের মৌসুমের মতো এবারও দলের কোচ হিসেবে দায়িত্বে রয়েছেন মিকি আর্থার। আইপিএলে খেলার সম্ভাবনা মাথায় রেখে মুস্তাফিজ যে শুধু মানসিক নয়, শারীরিকভাবেও নিজেকে পুরোপুরি প্রস্তুত করেছিলেন, সেটিও উল্লেখ করেন কোচ।

এ বিষয়ে আর্থারের বক্তব্য, ‘‘হ্যাঁ, মুস্তাফিজের সঙ্গে আলাদাভাবে কথা হয়েছে। এটা তো জানেন যে, আমাদের ভাষাগত পার্থক্য আছে। তবে সে কী বলে আমি বুঝতে পেরেছি, আমি কী বলেছি, সেটাও সে বুঝতে পেরেছে।’’

Previous Post

নেপালে কঠিন চ্যালেঞ্জ , স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

Next Post

মঈনের ঝড়ো ওভারেই ম্যাচের মোড়, ঢাকাকে হারিয়ে তিনে সিলেট

Related Posts

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ
বিশেষ প্রতিবেদন

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

7
মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক
বিশেষ প্রতিবেদন

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

5
বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?
বিশেষ প্রতিবেদন

‘সবার প্রত্যাশা আমি অনেক ম্যাচ জেতাবো’

5
Next Post
মঈনের ঝড়ো ওভারেই ম্যাচের মোড়, ঢাকাকে হারিয়ে তিনে সিলেট

মঈনের ঝড়ো ওভারেই ম্যাচের মোড়, ঢাকাকে হারিয়ে তিনে সিলেট

Discussion about this post

সর্বশেষ..

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

by cricbdadmin
0
7

রমজান মাসেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া...

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

by cricbdadmin
0
5

বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ মার্চ মিরপুরের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

‘সবার প্রত্যাশা আমি অনেক ম্যাচ জেতাবো’

by cricbdadmin
0
5

সমালোচনা, প্রত্যাশা আর নতুন সিরিজ-সবকিছু মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আলোচনায় মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়কের দাবি, ব্যক্তিগত পারফরম্যান্স...

সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

by cricbdadmin
0
4

টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখার পাশাপাশি...

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

by cricbdadmin
0
5

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে দুই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD