Wednesday, October 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ক্রিকেট ক্লাস

মুস্তাফিজই সব ‘শেখান-বোঝান’

October 21, 2020
in ক্রিকেট ক্লাস, ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
মুস্তাফিজই সব ‘শেখান-বোঝান’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

দু’জন দুই প্রজন্মের। একজন বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান তারকা। আরেকজনকে বলা হচ্ছে ভবিষ্যতের। আবার দু’জনের মিলটাও দেখার মতো। মুস্তাফিজুর রহমানকে দারুণ সম্মান করেন তরুণ ক্রিকেটার শরিফুল ইসলাম।

সিনিয়র বাঁহাতি পেসারের কাছ থেকে সুযোগ পেয়ে শিখছেন তিনি। বিসিবি প্রেসিডেন্ট’স কাপে মুস্তাফি-শরিফুল খেলছেন তামিম ইকবাল একাদশে। যেখানে অভিজ্ঞর কাছে শিখছেন তিনি।

মুস্তাফিজকে তো আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তবে শরিফুলও যে একেবারে অপরিচিত তা নয়, গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য তিনি। এছাড়া বাংলাদেশ ‘এ’ দলের হয়েও আয়ারল্যান্ডে ছিলেন এই পেসার। এছাড়া খেলেছেন ইমার্জিং দলে ও বিসিবি একাদশে।

প্রথম শ্রেণির ক্রিকেটে ও লিস্ট ‘এ’ ক্রিকেটে ছাড়াও বিপিএলে নজর কেড়েছেন শরিফুল। প্রেসিডেন্ট’স কাপের এবার প্রথম ম্যাচে ভালো না করলেও পরের ম্যাচেই ৪ উইকেট নেন। ১৯ বছর বয়সী এই পেসার এই লড়াইয়ে দ্য ফিজকে পাশে পেয়ে দারুণ খুশি।

জানাচ্ছিলেন, ‘মুস্তাফিজ ভাই আছেন আমাদের দলে। আমি সবসময় উনাকে অনেক প্রশ্ন করি। তিনি সুন্দরভাবে সব শেখান-বোঝান।’

এছাড়া আরও বলছিলেন, ‘তামিম ভাইয়ের দলে খেলছি। তিনি এখন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। অনেক সময়ই তিনি অনেক কিছু বলেন। নেটে বোলিংয়ের সময়, ড্রেসিং রুমেও তামিম ভাই অনেক সময় ব্যাটসম্যানদের দুর্বলতাসহ নানা কিছু বলেন, কীভাবে বল করতে হবে।’

Related Posts

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের
বিশেষ প্রতিবেদন

সাদমানের প্রশংসায় সালাহউদ্দিন

0
সাদমানের অপেক্ষা বাড়ল, প্রথম দিনে স্বস্তি বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

সাদমানের অপেক্ষা বাড়ল, প্রথম দিনে স্বস্তি বাংলাদেশের

0
সাদমান-হৃদয়ের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সাদমান-হৃদয়ের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD