Tuesday, October 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ক্রিকেট ক্যানভাস

আরেক স্বীকৃতি লিটন-মুশফিকের

May 25, 2022
in ক্রিকেট ক্যানভাস, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
লিটন-মুশফিকের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ব্যাট হাতে সাফল্যের আরও একটি পুরস্কার পেলেন বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও লিটন দাস পেয়েছিলেন সাফল্য। তার পথ ধরে আইসিসি র‌্যাঙ্কিংয়েও পেলেন সুখবর। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের এই তিন তারকা।

আইসিসি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন সাকিব আল হাসান ও নাঈম হাসান। বন্দরনগরীতে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র হওয়া ওই টেস্টে বাংলাদেশের একমাত্র ইনিংসে ১৩৩ রানের ইনিংস খেলে তামিম ৬ ধাপ এগিয়েছেন। তিনি এখন ২৭ নম্বরে। মুশফিক সেই টেস্টে ৪৪৯ মিনিট ক্রিজে থেকে করেন ১০৫। লম্বা সময় পর বড় স্কোরে ফিরেছেন তিনি। ৪ ধাপ এগিয়ে তিনি এখন আছেন ২৫ নম্বরে। চট্টগ্রামেই বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার টেস্ট রান ক্লাবে পা রাখেন মুশফিকুর রহিম।

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে থেকেই ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা জায়গায় ছিলেন লিটন দাস। চট্টগ্রাম টেস্টে ৮৮ রানের ইনিংস খেলে তিনি ৩ ধাপ এগিয়েছেন। ১৭ নম্বরে আছেন তিনি।

চট্টগ্রামেই১৯৯ রান করা অ্যাঞ্জেলো ম্যাথুজ ৫ ধাপ এগিয়েছেন। তিনি আছেন একুশ নম্বরে। টাইগার ব্যাটসম্যানদের মধ্যে সাকিব আছেন ৪৩তম স্থানে, মুমিনুল ৫৭তম স্থানে রয়েছেন।

একই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট নিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে উঠেছেন সাকিব। আছেন ২৯তম স্থানে। ১৫ মাস পর টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে নাঈমের এগিয়েছেন ৯ ধাপ। ৫৩তম স্থানে তিনি। বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা তাইজুল ইসলাম। বাইশে তিনি।

Related Posts

টি-টেন লিগে নাসির, সঙ্গে ৫ টাইগার ক্রিকেটার
বিশেষ প্রতিবেদন

ডমেস্টিক থ্রির নিলাম ঘিরে প্রশ্ন!

0
কেন সরে দাঁড়ালেন শান্ত?
বিশেষ প্রতিবেদন

ফাইনালের কঠিন সমীকরণেও আশাবাদী শান্ত

0
ওয়ানডেতে ফেরার গুঞ্জন উড়িয়ে দিলেন মুশফিক
বিশেষ প্রতিবেদন

টেস্টের আগে মুশফিকের চোট, লিটনকে নিয়ে সুখবর

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD