Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

মুশফিক-মোসাদ্দেকের ব্যাটিংয়ে শীর্ষে চিটাগং

January 23, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

দুঃসময় কাটিয়ে আবারো চেনা ছন্দে মোসাদ্দেক হোসেন সৈকত। আর মুশফিকুর রহীম ধরে রাখলেন তার চেনা ফর্ম। তার পথ ধরেই রাজশাহী কিংসের বিপক্ষেও হাসিমুখে মাঠ ছাড়ল চিটাগং ভাইকিংস। এই জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠেছে বন্দরনগরীর দলটি।

বুধবার চিটাগংয়ের ৬ উইকেটের জয়ে মুশফিক অপরাজিত ৪৬ বলে ৬৪ রানে। তার ইনিংসটিতে ছিল ৬ চার ও ২ ছয়। রাজশাহীর ৫ উইকেটে করা ১৫৭ রান তাড়ায় অধিনায়কের সঙ্গে মোসাদ্দেকের ব্যাটও কথা বলেছে। ২৬ বলে ৪ চার ও ২ ছয়ে খেলেন ৪৩ রানের অপরাজিত ইনিংস। পঞ্চম উইকেটে মুশি-মোসাদ্দেক গড়েন ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি।

যদিও মিরপুরের শেরেবাংলায় ১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩০ রানে ৩ উইকেট হারায় চিটাগং। ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ শাহজাদ ও ইয়াসির আলি ফিরতেই হাল ধরেন মুশফিক। নাজিবুল্লাহ জাদরানকে নিয়ে চতুর্থ জুটিতে করেন ৪১ রান।

৭ ওভারে জিততে চিটাগংয়ের দরকার ছিল ৬১ রান । এমন পরিস্থিতিতে দ্বিতীয় স্পেলে মুস্তাফিজ আসেন আক্রমণে। তখন মাত্র ৬ রান দিয়ে মুশি-মোসাদ্দেককে চাপে রাখেন তিনি। তবে পরের ওভারে কামরুল ইসলাম রাব্বির বলে ১৬ রান নিয়ে লড়াইয়ে ফিরে। শেষ পর্যন্ত ঐ দুই ব্যাটসম্যান ২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেন।

তার আগে রাজশাহীকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লরি ইভান্স। তিনি করেন ৭৬ রান। ২০ বলে ২৮ রান করেন ডেসকাট।

৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ঢাকা ডায়নামাইটসকে টপকে টেবিলের শীর্ষে উঠে চিটাগং। এক ম্যাচ বেশি খেলে ঢাকার পয়েন্ট ১০। ৮ ম্যাচ খেলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের পয়েন্টও ১০। তবে পিছিয়ে রান রেটে।

সংক্ষিপ্ত স্কোর:

রাজশাহী কিংস: ২০ ওভারে ১৫৭/৫ (ইভান্স ৭৬, সৌম্য ৩, মার্শাল ১, ডেসকাট ২৮, জাকির ৫, ইয়োঙ্কার ৩৬*, মিরাজ ১০*; ফ্রাইলিঙ্ক ৪-০-৩১-১, নাঈম ২-০-১৬-০, খালেদ ৪-০-৩০-০, সানজামুল ৪-০-১৯-১, আবু জায়েদ ৪-০-৪৩-১, ডেলপোর্ট ২-০-১৯-০)।

চিটাগং ভাইকিংস: ১৯.৪ ওভারে ১৫৯/৪ (শাহজাদ ২৫, দেলপোর্ত ১, ইয়াসির ৩, মুশফিক ৬৪*, নাজিবউল্লাহ ২৩, মোসাদ্দেক ৪৬*; কামরুল ৩-০-২৯-০, মিরাজ ৩-০-২৫-১, সানি ৪-০-২২-৩, মোস্তাফিজ ৩.৪-০-৩২-০, কাইস ৪-০-২১-০, সৌম্য ২-০-২০-০)।

ফল: চিটাগং ভাইকিংস ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: মুশফিকুর রহীম।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD