Tuesday, May 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মুশফিক-পুজারাকে পেছনে ফেললেন উইলিয়ামসন

January 5, 2021
in ক্রিকেট ক্লাস, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মুশফিক-পুজারাকে পেছনে ফেললেন উইলিয়ামসন
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ব্যাট হাতে রীতিমতো ম্যাজিক দেখাচ্ছেন কেন উইলিয়ামসন। তিনি এখন মাঠে নামলেই যেন সেঞ্চুরি! সাফল্যে চোখ রাখুন- হ্যামিল্টনে উইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ১২৯। এবার ক্রাইস্টচার্চে পেলেন ডাবল সেঞ্চুরি। তার পথ ধরেই তিনি টপকে গেলেন বাংলাদেশের মুশফিকুর রহিম ও ভারতের চেতেশ্বর পুজারাকে।

২৩৮ রানের ইনিংসে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ল নিউজিল্যান্ড। পাকিস্তানের ১ম ইনিংসে ২৯৭ রানের পর তারা ৬৫৯/৬!

ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে মঙ্গলবার উইলিয়ামসন পেয়ে যান ডাবল সেঞ্চুরি। ফাহিম আশরাফের বলে শান মাসুদের হাতে ক্যাচ তুলে দিয়ে ২৩৮ রানে আউট।

কিউই ব্যাটসম্যানের হয়ে ব্যক্তিগত চতুর্থ ডাবলসেঞ্চুরি। সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির তালিকায় পেছনে ফেলেন ববি সিম্পসনকে। যার দ্বিশতকের সংখ্যা তিনটি। মুশফিকুর রহিম ও চেতেশ্বর পুজারাদের ডাবল সেঞ্চুরি তিনটি করে। তাদেরও টপকে গেলেন তিনি।

যদিও সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির রেকর্ড ভাঙতে হলে অনেকটা পথ পাড়ি দিতে হবে নিউজিল্যান্ড অধিনায়ককে। ১২টি দ্বি-শতক নিয়ে তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ার স্যার ডন ব্র্যাডম্যান। সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির নিউজিল্যান্ডের অনেক রেকর্ডে অবশ্য ভাগ বসালেন উইলিয়ামসন। সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৪টি ডাবল তার।

মঙ্গলবার নিউজিল্যান্ডের হয়ে জুটির রেকর্ডও একটা গড়েন উইলিয়ামসন। হেনরি নিকলসের সঙ্গে ৩৬৯ রানের জুটিটি চতুর্থ উইকেটে দলটির সর্বোচ্চ।

এদিনই ৭ হাজার টেস্ট রান ক্লাবে পা রাখেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড ইতিহাসের শীর্ষ রান সংগ্রাহক টেস্ট ব্যাটসম্যান হতে বেশি দূরেেনেই তিনি। ৫৭ রান করলেই পেছনে ফেলবেন সাবেক অধিনায়ক স্টিভেন ফ্লেমিংকে। ২৬৪ রান তুললে রস টেলরকে পেছনে ফেলে নিউজিল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক হবেন উইলিয়ামসন।

Previous Post

পাঁচ বছরেই বাজিমাত ধোনি কন্যার

Next Post

সৌরভ এখন একেবারে ফিট

Related Posts

বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ

4
বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার
অনান্য খেলা

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

10
মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের

7
Next Post
সৌরভ এখন একেবারে ফিট

সৌরভ এখন একেবারে ফিট

Discussion about this post

সর্বশেষ..

বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ

বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
4

সিলেট টেস্টের চতুর্থ দিনের সকালে কিছুটা হরেও উত্তেজনা থাকল বাংলাদেশ-পাকিস্তান লড়াইয়ে। ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম সেশন...

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

by cricbdadmin
0
10

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সেরা পারফরমারদের স্বীকৃতি দিতে আবারও আয়োজন করছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। বর্ষসেরা ক্রীড়াবিদ-২০২৫ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ...

মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের

মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের

by cricbdadmin
0
7

সিলেট টেস্টে এখন পুরো নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পরও লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরি এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে...

এক সেঞ্চুরিতেই র‌্যাঙ্কিংয়ে বাজিমাত মুশফিকের

সিলেটে মুশফিকের সেঞ্চুরি, বাংলাদেশের ক্রিকেটে আরেক মাইলফলক

by cricbdadmin
0
13

বাকি দুই ফরম্যাট থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেটে এখনো সমান উজ্জ্বল মুশফিকুর রহিম। লাল বলের ক্রিকেটে নিজের অভিজ্ঞতা ও ধারাবাহিকতার...

মুশফিক-লিটনের দাপটে পাহাড়সম লিড বাংলাদেশের

মুশফিক-লিটনের দাপটে পাহাড়সম লিড বাংলাদেশের

by cricbdadmin
0
10

সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাট হাতে পাকিস্তানি বোলারদের ওপর পুরোপুরি আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশ। দিনের শুরুতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD