Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

মুশফিকের ভাবনায় আফগানিস্তান

May 10, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
মুশফিক ইনজুরিতে, কিপিং করছেন শামসুর
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সূচি চূড়ান্ত হয়ে গেছে। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ খেলতে ২৯ মে ভারত যাবে বাংলাদেশ ক্রিকেট দল। তাইতো ক্রিকেটারদের ভাবনায় শুধুই এই সিরিজ। এমনিতে গত কয়েকবছরে আফগানরা দুর্দান্ত একটা দল হয়ে উঠেছে। আবার র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তানের পরই বাংলাদেশের অবস্থান। তাইতো বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের মুশফিক বলছিলেন,‘তারাসর্বশেষ যখন এসেছিল, তখন আমরা তাদের কাছে একটা ম্যাচ হেরেছি। আমরা চ্যালেঞ্জিং পজিশনে আছি। তাদের হোমগ্রাউন্ড। তাদের ভেন্যু, এটা ওদের জন্য বড় একটা সুবিধা হবে।’
তাছাড়া ২০ ওভারের ক্রিকেটে তারা শক্তিশালী প্রতিপক্ষ। মুশফিক আরো বলেন, ‘দেখুন টি-টুয়েন্টিতে আফগানিস্তান ভয়ঙ্কর দল। তারা এখন টেস্ট স্ট্যাটাস পেয়েছে। ওয়ানডেতেও খুব ভালো খেলছে। সঙ্গে বিশ্বকাপের জন্যও কোয়ালিফাই করেছে। মনে হচ্ছে আমরা একটু পিছিয়েই থাকব।’

সিরিজের ভেন্যু দেরাদুনের উইকেট নিয়েও ভাবনায় মুশফিক। জানালেন, ‘আমার কাছে এটি অচেনা পিচ। এই উইকেট নিয়ে কোনো অভিজ্ঞতা নেই আমাদের। শুনেছি মাঠ অনেক সুন্দর। ভারতের মাঠ বিশ্বমানের হয়।’ দলের তারকা ক্রিকেটার রশিদ খানকে সামলাতে হবে। এনিয়ে মুশফিক বলেন,‘রশিদ খান তো একজন বিশ্বমানের বোলার। আইপিএলে এক ম্যাচ ছাড়া তার বিরুদ্ধে ছয় সাতের বেশি রান কোনো ওভারে কেউ নিতে পারেনি। আমাদের জন্য তাই চ্যালেঞ্জিং হবে। মুজিবও নতুন বলে ভালো বল করে থাকে। ’
দেরাদুনের গরম নিয়েও ভাবছেন মুশফিক। বলেন,‘গরমে সমস্যা হতে পারে। আমরা শ্রীলঙ্কায়ও অনেক গরমে খেলেছি। যদি আমরা মানিয়ে নিতে পারি, তাহলে আশা করি আমাদের সমস্যা হবে না।’

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD