বৃষ্টি বাধায় পরিত্যক্ত হয় সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ (বিসিবি একাদশ) ও ডিউক অব নরফোক একাদশের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি। পশ্চিম সাসেক্সের অরুনদেল কাসল ক্রিকেট গ্রাউন্ডে ১৪ চার ও ১ ছয়ে অপরাজিত ১৩৪ রান করেন মুশফিক।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে দল তুলে ৭ উইকেট হারিয়ে করে ৩৪৭ রান। জবাব দিতে নেমে ডিউক অব নরফোক একাদশ বিনা উইকেটে ১০১ রান করতেই নেমে আসে বৃষ্টি। এরপর খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড ছাড়াও টাইগারদের গ্রুপে থাকছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এ অবস্থায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ ৫ জুন। নিউজিল্যন্ডের বিপক্ষে ৯ জুন ম্যাচ কার্ডিফে। তার আগে আয়ারল্যান্ডে খেলবে ত্রিদেশীয় সিরিজ।
সংক্ষিপ্ত স্কোরকার্ড-
বিসিবি একাদশঃ ৩৪৭/৭ (৫০ ওভার)
মুশফিক ১৩৪*, সৌম্য ৭৩, কায়েস ৪৪, মিরাজ ৩১, নাসির ২৬, সানজামুল ১১, সাব্বির ৫, রিয়াদ ৪, সোহান ২*
ডিউক অব নরফোক একাদশ- ১০১/০ (১৮ ওভার)



