Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

মুশফিককে মিস করবে বাংলাদেশ

January 19, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
মুশফিককে মিস করবে বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

আগেই পাকিস্তান সফর থেকে সরিয়ে নিয়েছেন নিজেকে। দলের অন্যতম সেরা ক্রিকেটার তিনিই। তাইতো পাকিস্তানের বিপক্ষে সিরিজে মুশফিকুর রহিমের অভাব দল তীব্রভাবে অনুভব করবে-বাংলাদেশ। এমনটাই জানালেন- কোচ রাসেল ডমিঙ্গো ও বিসিবি সভাপতি নাজমুল হাসান।

পারিবারিক কারণে বাংলাদেশের পাকিস্তান সফরে যাচ্ছেন না মুশফিক। পরিবারকে ভীত ও শঙ্কিত রেখে পাকিস্তানে যেতে চাইছেন না এই উইকেটকিপার ব্যাটসম্যান।

এরইমধ্যে রোববার থেকে শুরু হয়েছে সিরিজের জন্য অনুশীলন। তার আগে রাসেল ডমিঙ্গো বলেন, ‘মুশির সঙ্গে কথা হয়েছে। ও যাচ্ছে না, এটা তার সিদ্ধান্ত ও এটিকে সম্মান জানাতেই হবে। আমার মতো সেও পরিবার অন্তপ্রাণ। তার যদি মনে হয়, এটিই তার পরিবারের জন্য ভালো, সেটিকে আমাদের সম্মান করা উচিত।’

কোচ ডমিঙ্গো মনে করেন মুশফিককে সবাই মিস করবে। জানান, ‘ওকে মিস করব।বাংলাদেশের গ্রেট মুশফিক। তার অভিজ্ঞতার অভাব বোধ করবে দল। সম্প্রতি বিপিএলে ভালো করেছে, তার আগে ভারত সফরেও ভালো করেছে। তবে এটি অন্য একজনের জন্য সুযোগ পারফর্ম করার। একদিন মুশি খেলা ছেড়ে দেবে।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান জানালেন, ‘আমরা মুশফিককে অনেক মিস করব। আমাদের এই দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান ও। সাকিব-মুশফিক দুইজনই নেই। যারা ফর্মে আছে, তারা যদি না থাকে, সেটাতো আমাদের জন্য একটা দুর্ভাগ্য।’

এদিকে নাজমুল হাসান পাপন জানালেন, তিনি দলের সঙ্গে লাহোর যাবেন। বলছিলেন, ‘জরুরি প্রয়োজনে আমার কালকে রাতে বাইরে যেতে হচ্ছে। ফিরে আসব ২২ তারিখ। তাই ওদের সঙ্গে যেতে পারছি না। ওরা আবার ভাবতে পারে যে আমি যাবই না। এজন্যই ওদেরকে বললাম যে, ২৩ তারিখে পাকিস্তানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করব।’

শুধু পাপন নয়, প্রধান নির্বাচক, বিসিবির প্রধান নির্বাহী ও আরও কয়েকজন পরিচালক যাবেন পাকিস্তান সফরে।

বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামী ২৪ জানুয়ারি। এরপর ২৫ ও ২৭ জানুয়ারি লাহোরে লড়বে দুই দল। আগামী ৭ থেকে ১১ জানুয়ারি রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলবে মুমিনুল হকের লাল-সবুজ প্রতিনিধিরা। এরপর ৩ এপ্রিল করাচিতে হবে একটি ওয়ানডে ম্যাচ। ৫-৯ এপ্রিল সেখানেই হবে সিরিজের শেষ টেস্ট। এরপরই দেশে ফিরবে মুমিনুল হকের দল।

Related Posts

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
সিলেট টেস্টে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেট টেস্টে চাপে বাংলাদেশ

0
বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD