Monday, July 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

জামিন মিলল, কারগার থেকে মুক্ত রুবেল

January 11, 2015
in নিউজ, বিতর্ক, ব্রেকিং নিউজ, ব্লগ, মজার খবর, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
জামিন মিলল, কারগার থেকে মুক্ত রুবেল
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

অবশেষে নারী নির্যাতনের মামলা থেকে জামিন পেলেন রুবেল হোসেন। রোববার জজ কোর্ট থেকে জামিন পেলেন জাতীয় দলের এ তারকা ক্রিকেটার। আর তাতে বিশ্বকাপ খেলা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল তা কেটে গেল।
এর আগে শনিবার জেলগেটে তার সঙ্গে দেখা করলেন রুবেলের পরিবারের মানুষ এবং বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
সকালে তারা জেল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে রুবেলের সঙ্গে সাক্ষাতের অনুমতি চান। এরপর কারাবিধি অনুযায়ী তাদের সঙ্গে দেখা হয় রুবেলের।
বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তিনি। কিন্তু সেই আনন্দ মাটি হয়ে গেল। শেষ পর্যন্ত চিত্রনায়িকা নাজনীন আকতার হ্যাপীর করা মামলায় কারাগারে যেতে হল রুবেল হোসেনকে। বৃহস্পতিবার জাতীয় দলের এই তারকা ক্রিকেটারের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠাল আদালত।
ঘণ্টাখানেক শুনানি করে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ আনোয়ার ছাদাত এই আদেশ দেন। হাই কোর্ট থেকে পাওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ার তিন দিন আগেই বৃহস্পতিবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেন এই পেস বোলার। তখনই জামিনের আবেদন করেন তিনি।
কিন্তু কাজ হল না। শুনানি শেষে বিচারক রুবেলের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মিরপুর থানায় মামলা করেন হ্যাপী।
২১ বছর বয়সী চলচ্চিত্র অভিনেত্রী। মিরপুর থানায় তার অভিযোগ-রুবেল বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলেন।
এ সময় তিনি যেমনটা বলছিলেন- ফেসবুকের মাধ্যমে রুবেলের সঙ্গে তার পরিচয়। সেটা বছর খানেক আগের কথা। এরপর গত নয় মাস ধরে তাদের ঘনিষ্টতা বাড়তে থাকে।

হ্যাপি বলছিলেন, ”হঠাৎ করে কিছুদিন আগে আমাদের সমস্যা দেখা দেয়। জানতে পারি রুবেল আরেক মেয়ের প্রেমে পড়েছেন। এরপরই ও আমাকে এড়িয়ে চলতে শুরু করে। অথচ বিয়ের কথা বলে আমার সঙ্গে ঘনিষ্ট হয়েছে রুবেল।”
রুবেলকে জড়িয়ে আলোচনায় আসা তরুনী হ্যাপি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। এরইমধ্যে তিনি ‘কিছু আশা কিছু ভালবাসা’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। বেশ কয়েকটি সিনেমা মুক্তির মিছিলে আছে।

Previous Post

এবার হারল সাকিবের দল

Next Post

গেইল ঝড়ে উইন্ডিজের জয়

Related Posts

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন
বিশেষ প্রতিবেদন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

4
শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের
বিশেষ প্রতিবেদন

দ্য হান্ড্রেডে খেলতে এক মাস পেলেন মুস্তাফিজ

8
পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়
বিশেষ প্রতিবেদন

আর্জেন্টিনার সমর্থক হলেও এবার ফেভারিট মানছেন না সাকিব

9
Next Post
গেইল ঝড়ে উইন্ডিজের জয়

গেইল ঝড়ে উইন্ডিজের জয়

Discussion about this post

সর্বশেষ..

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

by cricbdadmin
0
4

বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও কাউন্টি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেতে যাচ্ছেন তিন ক্রিকেটার। ইংল্যান্ডের...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

দ্য হান্ড্রেডে খেলতে এক মাস পেলেন মুস্তাফিজ

by cricbdadmin
0
8

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এবার পুরো আসরজুড়েই দেখা যাবে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। দেশের ক্রিকেট সূচির সঙ্গে সমন্বয় করে তাকে...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

আর্জেন্টিনার সমর্থক হলেও এবার ফেভারিট মানছেন না সাকিব

by cricbdadmin
0
9

আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা কখনোই লুকিয়ে রাখেননি সাকিব আল হাসান। একসময় গর্ব করেই বলেছিলেন, ‘দল তো মানুষ একটাই করে’।...

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

সিরিজ জিততেই মাঠে নামবে বাংলাদেশ

by cricbdadmin
0
12

হারারে টেস্টে পরাজয়ের হতাশা কাটিয়ে এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। টেস্টে কন্ডিশনের সঙ্গে মানিয়ে...

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

কেন্টের হয়ে খেলবেন হাসান মাহমুদ

by cricbdadmin
0
8

কাউন্টি চ্যাম্পিয়নশিপে সফল অভিষেকের পর এবার ইংল্যান্ডের জনপ্রিয় টি-টোয়েন্টি প্রতিযোগিতা ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে যাচ্ছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। কেন্ট...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD