একা থাকার কতো যে অসুবিধা-তা ভালো করেই টের পাচ্ছেন তিনি। যার সঙ্গে একটু ঘনিষ্ট হচ্ছেন- ছড়িয়ে পড়ছে গুঞ্জন! মিডিয়ায় রটিয়ে পড়ছে ব্রেকিং নিউজ। এই যেমন এখন বলা হচ্ছে প্রীতি জিনতা নতুন মনের মানুষ খুঁজে পেয়েছেন!
সেই মানুষটি অবশ্য অপরিচিত কেউ নন। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডেভিড মিলার। বলিউডের এই অভিনেত্রীর সঙ্গে এখন নাকি চুটিয়ে প্রেম করছেন তিনি।
দক্ষিণ আফ্রিকা-ভারতের শেষ ওয়ানডের আগে আয়োজিত এক ভোজে বেশ অন্তরঙ্গভাবেই দেখা গেল তাদের। এরপরই মেলল গুঞ্জনের ডালপালা। ভারতীয় মিডিয়া বলছে-এই মুহূর্তে চুটিয়ে প্রেম করছেন বলিউডের ৪০ বছর বয়সী এই অভিনেত্রী। ২৬ বছর বয়সী মিলারকে নিজের ”টম বয়’ করে নিয়েছেন!
অবশ্য আইপিএলে প্রীতির দল কিংস ইলেভেন পাঞ্জাবের এই ক্রিকেটার অবশ্য প্রথম ভালবাসার কথা বলেন নি। মালিকিন নিজেই বলেছে- ভাললাগার কথা! ব্যস ব্যাটে বলে মিলে গেল!
তাছাড়া এখন একা প্রীতি জিনতা। দীর্ঘদিনের প্রেমিক নেস ওয়াদিয়ার সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে!



