Wednesday, June 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মিরপুরে হচ্ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের উইকেট

September 6, 2022
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মিরপুরে হচ্ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের উইকেট
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে অনেক সমালোচনাই হচ্ছে গত কয়েক বছর ধরে। কিন্তু উন্নতি নেই। সেই একই অবস্থা স্লো-লো বাউন্স উইকেট। যেখানে রান তুলতে রীতিমতো সংগ্রাম করতে হয় ব্যাটসম্যানদের। এ কারণেই বাংলাদেশের ক্রিকেটাররা পেস আর বাউন্স উেকেটে খেলতে গিয়ে পড়েন বিপাকে।

এ অবস্থা থেকে মুক্তির কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাইতো শেরে বাংলা স্টেডিয়ামের অনুশীলন সুবিধা বাড়াতে সেন্টারের আটটি উইকেটের বাইরেও চারটি উইকেট তৈরি করছে বিসিবির গ্রাউন্ডস কমিটি। যেখানে দুটি কংক্রিটের উইকেট বানানো হচ্ছে। সেটিতেই থাকবে পেস, বাউন্স। অনেকটা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের কন্ডিশনের মতো হবে সেই উইকেটে। দুটি অ্যাস্ট্রোটার্ফের দুটি উইকেটও হচ্ছে। এটি হবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার উইকেট।

মঙ্গলবার বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের সিনিয়র ম্যানেজার শাহরিয়ার নাফিস এ প্রসঙ্গে বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট থেকে আমাদের কাছে দুটা-তিনটা কংক্রিট উইকেটের প্রস্তাবনা ছিল। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা বিভিন্ন দেশে যখন বৃষ্টির মৌসুম থাকে, তখন তারা কিন্তু কংক্রিটের উইকেটে অনুশীলন করে। বেশ কয়েক বছর ধরে আমাদের জাতীয় দলের অনুশীলনে দেখছি খেলোয়াড়রা মার্বেল স্লেভের ওপর ব্যাটিং করে। এতে বলের গতি বেশি থাকে আর ভালো বাউন্সার পাওয়া যায়।’

পেস আর বাউন্সের উইকেট নিয়ে শাহরিয়ার নাফিস বলেন, ‘আমরা ৫০ শতাংশ ম্যাচ দেশে খেলি, আর ৫০ শতাংশ দেশের বাইরে। সেখানে আমরা দেখি বেশিরভাগ উইকেটে পেস এবং বাউন্স থাকে। তো ওই পেস বাউন্সটা রেপ্লিকেট করার জন্যই এই কংক্রিট উইকেট তৈরি করা। এখানে বল স্কিড করবে, বাউন্স করবে। তো আমাদের ব্যাটারদের যেমন অনুশীলন হবে, তেমনি বোলারদেরও ওই ধরনের উইকেটে অনুশীলনের সুযোগ হবে। গ্রাউন্ডস বিভাগ এ দুইটা উইকেট বানাচ্ছে।’

এখানেই শেষ নয়, উইকেট নিয়ে নাফিস আরও বলেন, ‘অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আরব আমিরাতেও আমরা দেখেছি উইকেট ফ্লাট থাকে। বল সুন্দর ব্যাটে আসে, সুতরাং এটা ওটাকে রেপ্লিকেট করবে। পরবর্তীতে দুটা অ্যাস্ট্রোটার্ফ উইকেট করারও পরিকল্পনা আছে, যেটা ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মতো দেশের সঙ্গে মিল থাকবে।’

এবার যদি ব্যাটসম্যানরা স্বস্তি খুঁজে পায়। কারণ মিরপুরের উইকেট যে ব্যাটসম্যানের বধ্যভূমি!

Previous Post

লিটন-সোহানের জন্য অপেক্ষা

Next Post

বিশ্বকাপ নিয়ে স্বপ্ন দেখালেন টিম লিডার

Related Posts

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা
বিশেষ প্রতিবেদন

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

20
ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার
বিশেষ প্রতিবেদন

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

23
শুরু ভালো, শেষটা ধস; অল্প পুঁজিতে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শুরু ভালো, শেষটা ধস; অল্প পুঁজিতে থামল বাংলাদেশ

11
Next Post
হার দিয়ে শুরু বাংলাদেশের

বিশ্বকাপ নিয়ে স্বপ্ন দেখালেন টিম লিডার

Discussion about this post

সর্বশেষ..

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

by cricbdadmin
0
20

বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবধানটা কত বড়, হেডিংলির ম্যাচটি যেন আবারও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নারী টি-টোয়েন্টি...

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

by cricbdadmin
0
23

ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি তখনো টাটকা। সেই আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি অধ্যায় শুরু করতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট...

শুরু ভালো, শেষটা ধস; অল্প পুঁজিতে থামল বাংলাদেশ

শুরু ভালো, শেষটা ধস; অল্প পুঁজিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
11

ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে সিরিজের প্রথম ম্যাচে সেই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা গেল না...

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
10

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজে নতুন চ্যালেঞ্জ শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে...

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

‘বাংলাদেশ এখন আর আগের দল নয়’

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক উইকেটকিপার-ব্যাটার কামরান আকমল। তার...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD