Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ব্রেকিং নিউজ

মিরপুরে মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড, প্রস্তুত সাকিবও

February 28, 2023
in ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মিরপুরে মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড, প্রস্তুত সাকিবও
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ফের ব্যস্ততা শুরু হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দলের। ছুটি শেষে ফিরেছেন সাকিব আল হাসান। ইংল্যান্ড মিশনের জন্য দুই দিন আগে থেকেই করে যাচ্ছেন অনুশীলন। বুধবার সিরিজের প্রথম ওয়ানডে। মিরপুরের শেরেবাংলায় ইংলিশদের বিপক্ষে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়।

এর আগে গত সোমবার সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে দুপুরেই অনুশীলন শুরু করেন সাকিব। ভ্রমণ ক্লান্তি উড়িয়ে তিনি ছিলেন চনমনে। মঙ্গলবার সকালেও অনুশীলনে ছিলেন। শুরুতে মিরপুরের উইকেট দেখে নেন। অনুশীলনে ফাঁকে ও শেষ হতেই কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কথা বলেন তিনি।

সাত বছর পর আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরেছেন হাথুরুসিংহে। এবার নতুন মিশনের আগে সাকিবকে নিয়ে বলেন, ‘দেখুন, প্রচুর ক্রিকেট খেলা হচ্ছে। আমাদের প্রতিপক্ষ দুদিন আগেই এসেছে এবং এখানেও তাদের খেলতে হবে। সাকিবের পারিবারিক ইমার্জেন্সি ছিল। লম্বা ভ্রমণ শেষে ও গতকাল ফিরেছে। চনমনে আছে। পুরোদমেই অনুশীলন করেছে। আমি মনে করি এ সময়ে তার পাশে থাকা উচিত এবং আমরা সবাই জানি তার অভিজ্ঞতা কেমন এবং সে কে। ও তার শরীর সম্পর্কে অবগত। আমরা তার উপরেই তাকে ছেড়ে দিয়েছি।’

২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত চার বছর বাংলাদেশ ক্রিকেটে ছিলেন হাথুরু। এবার নতুন মিশনের আগে বলেন, ‘আমার একটি শক্তি হলো, আমি জানি আমি কি চাই। আমি যা চাই তাই করে যাই। আমি যা বিশ্বাস করি তাতে আমি সফলতা পাই। আমি খুব আত্মবিশ্বাসী। ছোটবেলা থেকেই এটা আমার অন্যতম শক্তি।’

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি

ওয়ানডে সিরিজ

তারিখ ম্যাচ ভেন্যু সময়
১ মার্চ প্রথম ওয়ানডে মিরপুর দুপুর ১২টা
৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে মিরপুর দুপুর ১২টা
৬ মার্চ তৃতীয় ওয়ানডে চট্টগ্রাম দুপুর ১২ টা

টি-টুয়েন্টি সিরিজ
তারিখ ম্যাচ ভেন্যু সময়
৯ মার্চ ১ম টি-টুয়েন্টি চট্টগ্রাম বেলা ৩ টা
১২ মার্চ দ্বিতীয় টি-টুয়েন্টি মিরপুর বেলা ৩ টা
১৪ মার্চ তৃতীয় টি-টুয়েন্টি মিরপুর বেলা ৩ টা

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD