Sunday, May 31, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মিরপুরে পা দিয়েই স্মিথ ‘রোমাঞ্চিত’

August 19, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশে আসতে না পেরে হতাশ স্মিথ
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

রীতিমতো চ্যালেঞ্জ নিয়েই বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। বিশেষ করে উপমহাদেশে তাদের রেকর্ড খুব একটা ভাল নয়। কিন্তু সেই দুঃস্বপ্ন বাংলাদেশ সফর দিয়েই কাটাতে চায় অজিরা।

অধিনায়ক স্টিভেন স্মিথ ঢাকায় পা দিয়ে পরের দিনই সেই প্রত্যয় ব্যক্ত করলেন। বিশেষ করে ভারত সফরের শিক্ষা কাজে লাগিয়ে বিজয়ীর বেশে সফর শেষ করতে চান তিনি।

যদিও উপমহাদেশে গত ১০ বছরে মাত্র দুটি টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশের বিপক্ষে ফেভারিট হয়েই নামবে তারা। কিন্তু ঘরের মাঠে গত কয়েক বছরে দুর্দান্ত ছন্দে আছে টাইগাররা। মুশফিকুর রহীমদের সেই রেকর্ডের কথা জানা আছে তার। স্মিথ শনিবার মিরপুরের হোম অব ক্রিকেটে গণ মাধ্যমের সঙ্গে বলছিলেন, ‘আমাদের সামনে বাজে রেকর্ডে পরিবর্তন আনার এইতো সুযোগ। আমি মনে করি, ভারতে ভালো করেছি আমরা। এখানে সেই কাজটা আরেকটু ধারাবাহিকভাবে ও দীর্ঘ সময় ধরে করতে হবে।’

অনেক অনিশ্চয়তা পেছনে ফেলে ২ ম্যাচ টেস্ট সিরিজে খেলতে গত শুক্রবার রাতে ঢাকায় পা রেখেছে অস্ট্রেলিয়া দল। এরপর শনিবার চলে এসেছে হোম অব ক্রিকেটে। সেখানে মিডিয়ার মুখোমুখি হয়ে বলেন, ‘সত্যি বলতে কী এখানে এসে ভালো লাগছে। এই সফর নিয়ে রোমাঞ্চিত আমরা। এটি আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং সফর হবে। গত এক বছর ধরে ওরা দেশের মাটিতে ভালো ক্রিকেট খেলছে। আশা করি, আবহাওয়া ভালো থাকবে, সিরিজে ভালো ক্রিকেট খেলতে পারবো আমরা।’

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই দল সর্বশেষ টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল সেই ২০০৬ সালে। তখন কোথায় ছিলেন, এমন প্রশ্নের সামনে দাঁড়িয়ে স্মিথ বলেন, ‘সেটা তো দশ বছর আগের কথা। তখন আমার বয়স ১৮। তখন আমি নিজেকে তৈরি করছিলাম। আমার মনে হয় না, আমি নিউ সাউথ ওয়েলসের হয়ে তখনও খেলেছি।’

বাংলাদেশের কন্ডিশন নিয়ে স্টিভেন স্মিথ বলেন, ‘দেখুন, উপমহাদেশে যখনই আসি সবসময়ই তা আমাদের অপরিচিত কন্ডিশন। এমন উইকেট সব সময় নিজ দেশে পাই না। এখানে তেমনই উইকেট পাবো, বল ওই রকমই স্পিন করবে।’ অজি অধিনায়কের বিশ্বাস সিরিজে ব্যবধান গড়ে দেবে স্পিন ও রিভার্স সুইং!

২৭ আগস্ট মিরপুরে মুশফিকদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে অজিরা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, শুরু ৪ সেপ্টেম্বর।

Previous Post

ভিভিআইপি নিরাপত্তা পাচ্ছেন স্টিভেন স্মিথরা

Next Post

প্রস্তুতি ম্যাচ খেলছে না অস্ট্রেলিয়া

Related Posts

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

8
যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

7
Next Post
আগামী মাসে ঢাকায় অস্ট্রেলিয়া

প্রস্তুতি ম্যাচ খেলছে না অস্ট্রেলিয়া

Discussion about this post

সর্বশেষ..

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
8

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
7

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
11

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD