Monday, June 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মিরপুরে দুর্দান্ত সেঞ্চুরি ইফতেখারের

May 27, 2025
in ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, হেডলাইন সংবাদ
0 0
A A
মিরপুরে দুর্দান্ত সেঞ্চুরি ইফতেখারের
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

মিরপুরের রৌদ্রোজ্জ্বল সকালেই বাংলাদেশের ইমার্জিং দলের ড্রেসিং রুমে নেমে এসেছিল অন্ধকার। আন্দিলে মোগাকানের আগুনঝরা স্পেলে মাত্র ৫৮ রানে হারিয়েছিল ৫ উইকেট। কিন্তু ধ্বংসস্তূপের ভেতর থেকে দৃঢ়তা ও দায়িত্বশীলতায় আলোর রেখা হয়ে এলেন ইফতেখার হোসেন ও মইন খান।

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে চার দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। আগের ম্যাচে সেঞ্চুরি করা আশিকুর রহমান শিবলি ফেরেন শূন্য রানেই। এরপর দ্রুতই ফিরে যান রিজওয়ান, অধিনায়ক শাহাদাত ও আরিফুল।

সবচেয়ে ভয়ংকর ছিলেন আন্দিলে মোগাকানে, যিনি শুরুতেই তিনটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশ শিবিরে রীতিমতো কাঁপন ধরান। তার বোলিং ফিগার তখন ছিল ৪ ওভার, ৩ মেডেন, ১ রান, ৩ উইকেট! মাত্র ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া স্বাগতিকদের উদ্ধার করেন ইফতেখার ও মইন। চরম ধৈর্য ও টেস্ট ধাঁচের ব্যাটিংয়ে গড়েন ১৭৯ রানের জুটি। প্রায় ৫৭ ওভার ধরে এই জুটি একাই প্রতিরোধ গড়ে তোলে প্রোটিয়া পেস আক্রমণের বিপক্ষে।

২২ বছর বয়সী ওপেনার ইফতেখার খেলেন ২৯১ বলের অনবদ্য ইনিংস, যেখানে ছিল ১০৯ রানের দৃঢ়তা। সেঞ্চুরি করেন জর্জ-ফন হিয়ারডিনকে চার মেরে। অন্যদিকে মইন খান মাত্র ৯ রানের জন্য মিস করেন সেঞ্চুরি, ১৫৯ বলে ১৫টি চারে গড়া তার ৯১ রানের ইনিংস শেষ হয় কট বিহাইন্ড হয়ে।

শেষদিকে ইফতেখারও বিদায় নেন শেপো এনটুলির বলে স্লিপে ক্যাচ দিয়ে। তবে এর আগেই বাংলাদেশের স্কোর হয়ে যায় লড়াকু ২৪২। দিনের শেষ পর্যন্ত রকিবুল হাসান ও রিপন মন্ডল আর কোনো বিপদ হতে দেননি।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ইমার্জিং ১ম ইনিংস: ৮৯ ওভারে ২৪২/৭ (শিবলি ০, ইফতেখার ১০৯, রিজওয়ান ৭, শাহাদাত ১, আরিফুল ০, প্রিতম ২, মইন ৯১, রকিবুল ২*, রিপন ০*; ফরেস্টার ১৪-৫-২১-১, মোকোয়েনা ৯-০-৪৬-১, পিল্লে ৬-১-২৪-০, এনটুলি ৩১-৮-৬-৩২, মোগাকানে ১২-৫-২০-৩, ফন হিয়ার্ডিন ১২-২-৩৮-০, মানাক ৫-০-২৪-০)
(প্রথম দিন শেষে)

Previous Post

সাকিবকে ‘সম্মানিত অতিথি’, রিশাদকে ‘হিডেন হিরো’ বলল কালান্দার্স

Next Post

ডিআরএস ছাড়াই বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

Related Posts

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

8
যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

7
Next Post
পাকিস্তানে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

ডিআরএস ছাড়াই বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

Discussion about this post

সর্বশেষ..

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
8

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
7

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
10

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
12

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD