Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মিরপুরে তামিমের ব্যাটে শতরান

January 6, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
তামিম ম্যাজিকেই সুপার টেনের টিকিট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি পর্বটা মনে রাখার মতো করে রাখলেন তামিম ইকবাল। সেঞ্চুরি তুলে নিলেন জাতীয় দলের এই ওপেনার। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের খেলোয়াড়েরা লাল ও সবুজ দুই ভাগ হয়ে খেলেছে প্রস্তুতি ম্যাচ। মাশরাফির সবুজ দলের বিপক্ষে তামিম দারুন সেঞ্চুরি হাঁকিয়েছেন। এরই পথ ধরে রানের পাহাড় গড়ে সাকিবের লাল দল।

দুপুরে শুরু হওয়া ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নামে বিসিবি লাল দল। তামিম-এনামুল হকের ওপেনিং জুটিতে উঠে ৫১ রান। লাল দলের হয়ে গতকাল তামিম-এনামুল হক নামেন ওপেনিংয়ে। ৫১ রানের জুটিও গড়েন তারা। মুস্তাফিজুর রহমানের বলে বোল্ড হওয়ার আগে এনামুলের তুলেন ২১। অধিনায়ক সাকিব আল হাসান তাসকিনের বলে সাইফ উদ্দিনের ক্যাচ তুলে দেয়ার আগে করেন ২৪ রান। তারপর কোনো রান না করেই আউট মুশফিকুর রহীম। হ্যাটট্রিকের সুযোগ ছিল তাসকিনের। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ তাকে হতাশ করেন।

এরপরই মাহমুদউল্লাহ-তামিম চতুর্থ উইকেটে যোগ করেন ১২৫ রান। ১১৮ বলে সেঞ্চুরি তুলে করেন তামিম। শেষ পর্যন্ত ১০টি চারের সঙ্গে ২টি ছক্কা হাঁকিয়ে ১১৯ বলে ১০৪ রানে স্বেচ্ছায় অবসরে যান তিনি। আর মাহমুদউল্লাহ করেন ৭৫ বলে ৮৭ রান। এরই পথ ধরে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩২০ রান করে লাল দল।

মুস্তাফিজ, তাসকিন, সাইফউদ্দিন নিয়েছেন ২টি করে উইকেট। ৯ ওভার বোলিং করে কোনো উইকেট পাননি মাশরাফি বিন মুর্তজা।

১৫ জানুয়ারি থেকে বাংলাদেশে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। সেই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবেই এই ম্যাচ খেলছে টাইগাররা।

বিসিবি লাল দল: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আরিফুল হক, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও আবুল হাসান রাজু।

বিসিবি সবুজ দল: ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, নাসির হোসেন , মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি ও নাজমুল ইসলাম অপু।

Previous Post

উইলিয়ামসনের কাছে হারল পাকিস্তান

Next Post

ক্রীড়া লেখকদের বর্ষসেরা সাকিব

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

5
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

11
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

6
Next Post
বিগব্যাশে এবার মেলবোর্নে সাকিব

ক্রীড়া লেখকদের বর্ষসেরা সাকিব

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
5

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
11

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
6

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
10

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD