Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

মাহমুদউল্লাহ রিয়াদের ৬০০০

October 19, 2019
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
মাহমুদউল্লাহ রিয়াদের ৬০০০
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ভারত সফরের আগে অনুশীলনের অংশ হিসেবেই জাতীয় ক্রিকেট লিগে খেলছেন তারকারা। আর সেই মিশনে দারুণ সফল মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট-বল দুটোতেই সাফল্য পাচ্ছেন তিনি। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচেও দারুণ দাপট এই অলরাউন্ডারের। বগুড়ায় ঢাকা মেট্রোর হয়ে সিলেট বিভাগের বিপক্ষে ম্যাচে নতুন এক মাইলফলকে পা রাখলেন তিনি।

বৃহস্পতিবার প্রথম দিনে লাঞ্চের পরই এনামুল হক জুনিয়রের বলে বাউন্ডারি হাঁকিয়ে মাহমুদউল্লাহ পা রাখেন নতুন এক মাইলফলকে। স্পর্শ করেন প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০০ রান। এই অর্জন থেকে মাত্র ১১ রান দূরে থেকে শুরু করেন মাহমুদউল্লাহ।

ঢাকা ৪৩ রানে ৩ উইকেট হারানোর পরই উইকেটে যান মাহমুদউল্লাহ। তুলে নেন আরেকটি ফিফটি। কিন্তু গত ম্যাচের মতো এবারও ফিরে যান ৬৩ রানে।

সাদা পোশাকে ৬ হাজার প্রথম শ্রেণির রানের একটি বড় অংশই করেন মাহমুদউল্লাহ বাংলাদেশের হয়ে টেস্টে। ৪৬ টেস্টে তার রান ২৬৬৯। ঢাকা বিভাগের হয়ে ৩৪ ম্যাচে করেন ১৯১০ রান।

প্রথম শ্রেণির ক্রিকেটে রয়েছে ১১ সেঞ্চুরি। আর টেস্টে ৪টি। সমান শতরান ৪টি ঢাকা বিভাগের হয়েও। বর্তমান দল ঢাকা মেট্রোর হয়ে একটি। দক্ষিণাঞ্চলের হয়ে করেন ২টি শতক।

শুধু ব্যাটেই নয়, বল হাতেও সফল মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪১টি উইকেট রয়েছে তার। গড়েছেন টানা চার বলে উইকেট শিকারের কীর্তি!

Related Posts

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
সিলেট টেস্টে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেট টেস্টে চাপে বাংলাদেশ

0
বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD