Thursday, August 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মাশরাফিতে আস্থা ওয়ালশের

June 18, 2019
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ
0 0
A A
মাশরাফিতে আস্থা ওয়ালশের
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

টন্টনে বৃষ্টির মধ্যেই গত কয়েকদিন অনুশীলন সেরেছে বাংলাদেশ। সেখানে অন্যচেয়ে একটু বেশিই ব্যস্ত দেখা গেছে মাশরাফি বিন মর্তুজার। রানিং-স্ট্রেচিং-ফিল্ডিং-বোলিংয়ে এ ডানহাতি পেসার ঝরিয়েছেন ঘাম। যা খুব কাছে থেকে দেখেছেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। গত তিন বছর ধরেই অবশ্য টাইগার ওয়ানডে অধিনায়ককে চোখে রেখেছেন তিনি। তাই প্রিয় শিষ্যর উপর আস্থা রয়েছে তার।

এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে বল হাতে ঝলক দেখাতে পারেননি মাশরাফি। যে কারণে তার পারফরম্যান্স নিয়ে উঠেছে প্রশ্ন। তবে ব্যাপারটি মোটেও আমলে নিচ্ছেন না ওয়ালশ, ‘এটা খুবই অপ্রয়োজনীয় (প্রশ্ন তোলা)। আমরা সবাই জানি মাশরাফি দারুণ লড়াকু। ওর খানিকটা চোট সমস্যা আছে, শতভাগ ফিট নয় এখনও। তবে অধিনায়ক হিসেবে সে সবসময়ই সামনে থেকে নেতৃত্ব দিতে চায়। এর মধ্যেও ভালো স্পেল সে করেছে। ওর দেখভাল খুব ভালোভাবে করতে হবে আমাদের। সামনে থেকে দেশকে নেতৃত্ব দিতে সে দৃঢ়প্রতিজ্ঞ। এখনই প্রশ্ন তোলার সময় হয়নি।’

সময়টা খারাপ গেলেও  সোমবার স্বরুপে ফিরবেন মাশরাফি। তখনই আবার সমর্থকরা তার গুনগান গাইবেন। এমনটাই বিশ্বাস ওয়ালশের, ‘সমর্থকেরা অবশ্যই সবসময় শুধু জয় চায়। আমরা টানা দুটি ম্যাচ হেরেছি, একটি ভেসে গেছে বৃষ্টিতে। কয়েকটি জয় পেলেই তারা দেখবে দলের গভীরতা কতটা। ম্যাশ দুই দিন বিশ্রাম পেয়েছে। আশা করি শারীরিকভাবে ভালো অবস্থায় থাকবে এখন।’

গেল আয়ারল্যান্ড সিরিজ থেকেই হ্যামস্ট্রিংয়ে ভুগছেন মাশরাফি। সেটাকে সঙ্গী করেই টাইগার ওয়ানডে অধিনায়ক শুধুমাত্র দেশের টানে মাঠ মাতাচ্ছেন। কিন্তু এখনো নিজের সেরাটা দিতে পারেননি তিনি। তবে ওয়ালশের বিশ্বাস প্রিয় শিষ্য সোমবারই নিজের ঝলক দেখাবেন। দেশকেও এনে দেবেন কাঙ্ক্ষিত জয়।

Previous Post

রুটের শতরান, উইন্ডিজকে অনায়াসে হারাল ইংল্যান্ড

Next Post

গেইল-রাসেলদের দ্রুত ফেরাতে চায় বাংলাদেশ

Related Posts

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান
বিশেষ প্রতিবেদন

বছরে ৩০ কোটি টাকা সাশ্রয়ের পরিকল্পনা বিসিবির

0
রিকি পন্টিংয়ের ছায়ায় খুলছে রিশাদের নতুন দরজা
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার লিগে নতুন ঠিকানা রিশাদের

0
রেকর্ডের পর রেকর্ড, দ্রুততম ২৫০ উইকেট তাইজুলের
বিশেষ প্রতিবেদন

স্পিন নয়, বাংলাদেশের ভরসা পেসাররা-জানালেন হান্নান

0
Next Post
গেইল-রাসেলদের দ্রুত ফেরাতে চায় বাংলাদেশ

গেইল-রাসেলদের দ্রুত ফেরাতে চায় বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

বছরে ৩০ কোটি টাকা সাশ্রয়ের পরিকল্পনা বিসিবির

by cricbdadmin
0
0

ঘরোয়া ক্রিকেটকে আরও পেশাদার, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও বাণিজ্যিকভাবে লাভজনক করে তোলার লক্ষ্যে ব্যাপক সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।...

রিকি পন্টিংয়ের ছায়ায় খুলছে রিশাদের নতুন দরজা

দক্ষিণ আফ্রিকার লিগে নতুন ঠিকানা রিশাদের

by cricbdadmin
0
0

বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেনের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার তালিকায় যুক্ত হলো আরও একটি আসর। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও বিগ...

রেকর্ডের পর রেকর্ড, দ্রুততম ২৫০ উইকেট তাইজুলের

স্পিন নয়, বাংলাদেশের ভরসা পেসাররা-জানালেন হান্নান

by cricbdadmin
0
0

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে ডারউইনের উইকেটে মাহমুদুল হাসান জয়য়ের পাঁচ উইকেট শিকারের স্মৃতি নতুন করে আলোচনায় এলেও, আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টে...

বিশ্বকাপে যেখানে প্রথম সৈকত

শরফুদ্দৌলা সৈকতকে নিয়ে বিভ্রান্তি, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিল বিসিবি

by cricbdadmin
0
0

বাংলাদেশের প্রথম এবং একমাত্র আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে ঘিরে গত ৩ আগস্ট থেকে দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক...

বাংলাদেশ-মালয়েশিয়া লড়াইয়ের মঞ্চ তৈরি

বাংলাদেশ-মালয়েশিয়া লড়াইয়ের মঞ্চ তৈরি

by cricbdadmin
0
0

বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। সংক্ষিপ্ত এই সফরে স্বাগতিকদের দুটি ভিন্ন দলের বিপক্ষে মোট পাঁচটি ম্যাচ খেলবে তারা।...

cale-cache-b ?>