সময়ের আলোচিত নাম মাশরাফি বিন মতুর্জা। টি-টুয়েন্টি থেকে বাংলাদেশ অধিনায়কের অবসর মেনে নিতে পারছেন না কেউ। তাইতো ভক্তদের আবদার ‘ফিরে আসুন ম্যাশ।’ মানববন্ধনও হচ্ছে। টক শোতে তাকে নিয়ে চলছে আলোচনা। দেশের একটি পত্রিকা জানাল, খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি মাশরাফিকে অবসরের সিদ্ধান্ত পুর্নবিবেচনা করতে বলেছেন!
এবার জানা গেল ভক্তরা মাশরাফির নামে একটি গান নির্মান করেছেন। এই ক্রিকেটারের প্রতি সম্মান ও ভালাবাসা জানাতে এমন উদ্যোগ। গত শনিবার প্রযোজনা প্রতিষ্ঠান এইচটিএমের ইউটিউব চ্যানেলে দেখা গেল এই গান। গীতিকার রবিউল ইসলাম জীবনের লেখা ‘মাশরাফি’ শিরোনামের গানটির সুর ও সংগীতায়োজনে রুম্মান চৌধুরী। কণ্ঠ দিলেন শিল্পী আবরার রহমান সিয়াম।
গানের কথা, ‘সময়ের পোস্টারে লিখে যাও তুমি বাংলাদেশের নাম, হৃদয় গভীর থেকে জানাই তোমায় হাজারও সালাম/তুমি জেতো, তুমি জেতাও, তুমি বোঝো বিজয়ের ভাষা/ মাশরাফি মাশরাফি তুমি কোটি প্রাণের আশা, মাশরাফি মাশরাফি তুমি লাল-সবুজের ভালোবাসা’।
এরইমধ্যে ফেসবুকে মাশরাফি ভক্তরা গানটি শেয়ার দিচ্ছেন।
আপনিও শুনে নিতে পারেন এই গান-



