ক্রিকবািডি২৪.কম রিপোর্ট
অস্ট্রেলিয়ার একাদশতম টেস্ট ভেন্যু ক্যানবেরার মানুকা ওভাল। শুক্রবার টেস্ট অভিষেক হলো এই মাঠের। আর প্রথম দিনই সেঞ্চুরিতে রাঙালেন জো বার্নস ও ট্র্যাভিস হেড। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে স্বস্তিতে আছে অজিরা। ক্যানবেরা টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেটে ৩৮৪ রান করেছে স্বাগতিকরা। বার্নস ১৭২ ও কার্টিস প্যাটারসন ২৫ রানে অপরাজিত থেকে শনিবার ব্যাট করতে নামবেন।
যদিও শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না অস্ট্রেলিয়ার। ২৮ রানের মধ্যে ফিরে যান মার্কাস হ্যারিস, উসমান খাওয়াজা ও মার্নাস লাবুশেন। তারপর শ্রীলঙ্কান ফিল্ডারদের ক্যাচে মিসের সৌজন্যে চতুর্থ উইকেটে হেডের সঙ্গে ২৯৮ রানের জুটিতে গদেন বার্নস। শেষ পর্যন্ত দুইবার জীবন পাওয়া হেডকে এলবিডব্লিউ করে জুটি ভাঙেন ফার্নান্দো। ২০৪ বলে ১৬১ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন বাঁহাতি ব্যাটসম্যান।
হেড ফিরে যেতেই ক্যাচ দিয়ে বেঁচে যান প্যাটারসন।সুযোগ কাজে লাগিয়ে অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে বার্নসের সঙ্গে তিনি গড়েন ৪৮ রানের জুটি। আগের সেরা ১৭০ ছাড়িয়ে বার্নস খেন ১৭২ রানে। চতুর্থ সেঞ্চুরি পাওয়া ডানহাতি এই ওপেনারের ২৪৩ বলের ইনিংস গড়া ২৬টি চারে।
শ্রীলঙ্কার বিশ্ব ফার্নান্দো ৯৯ রানে নেন ৩ উইকেট নেন। ১ উইকেট চামিকা করুনারত্নের।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৮৭ ওভারে ৩৮৪/৪ (হ্যারিস ১১, বার্নস ১৭২*, খাওয়াজা ০, লাবুশেন ৬, হেড ১৬১, প্যাটারসন ২৫*; রাজিথা ০/৬৭, ফার্নান্দো ৩/৯৯, চামিকা করুনারত্নে ১/৮৭, দিলরুয়ান ০/৯০, ডি সিলভা ০/৪০)


