লর্ডসে মুখোমুখি হচ্ছে বৃহস্পতিবার রাতে মুখোমুখি হচ্ছে বিশ্বএকাদশ ও ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটকে ছাপিয়ে এই ম্যাচ জয় হবে মানবতার। কেননা, মহৎ পরিকল্পনাতেই হচ্ছে এই ম্যাচ। গতবছরের সেপ্টেম্বরে হারিকেন ইরমা ও মারিয়ার আঘাতে লন্ডভন্ড হয় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ৫টি স্টেডিয়াম। সেই স্টেডিয়ামের সংস্কারে তহবিল গঠনের জন্য এ চ্যারিটি ম্যাচ আয়োজন করছে আইসিসি। আইসিসি জানিয়েছে ওয়ানডে ম্যাচের স্বীকৃতি পাবে এটি। স্টেডিয়ামগুলো পুনর্নির্মাণের জন্য তহবিল সংগ্রহ করতেই এই ম্যাচটি আয়োজন করা হবে।
এই ম্যাচে বিশ্ব একাদশের হয়ে খেলবেন বাংলাদেশের তামিম ইকবাল। সাকিব আল হাসানের খেলার কথা থাকলেও শেষ মুহুর্তে সরে দাঁড়িয়েছেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলে ক্লান্ত ছিলেন তিনি। একইসঙ্গে সামনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ, এ কারণে খেলননি সাকিব। তার বদলে সুযোগ পেয়েছেন নেপালি স্পিনার সন্দীপ লামিশানে।
বিশ্বএকাদশের নেতৃত্বে আছেন শহীদ আফ্রিদি। এউইন মরগান চোটের কারণে সরে দাঁড়ানো অভিজ্ঞ পাকিস্তানি ক্রিকেটারকেই দেওয়া হয়েছে দ্বায়িত্ব।
এই চ্যারিটি ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১১টায়। খেলা দেখাবে সনি লাইভে।
আইসিসি বিশ্ব একাদশ
শহীদ আফ্রিদি (অধিনায়ক), তামিম ইকবাল, স্যাম বিলিংস, স্যাম কারান, রশিদ খান, সন্দীপ লামিশানে, মিচেল ম্যাকগ্লেন্যাহান, শোয়েব মালিক, থিসারা পেরেরা, লুক রংকি, আদিল রশীদ, টাইমল মিলস, দীনেশ কার্তিক।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
কার্লস ব্র্যাথওয়েট, সামিউল বাদ্রি, রায়াদ এমরিত, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, মারলন সামুয়েলস, কেসরিক উইলিয়ামস, এভিন লুইস, আশলে নার্স, কেমো পাওল, রভমান, পাওয়েল, দীনেশ রামদিন।



