Friday, June 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মাথায় বল লেগে হাসপাতালে রাব্বি, দলে সোহান

November 29, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মাথায় বল লেগে হাসপাতালে রাব্বি, দলে সোহান
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রায় তিন বছর অপেক্ষা শেষে জাতীয় দলে অভিষেক হয়েছে তার। তিনি আবার লোকাল হিরো। কিন্তু চট্টগ্রামেই কীনা দুঃস্বপ্ন হাজির। অভিষেক টেস্টেই চোট নিয়ে মাঠ ছাড়েন। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় সোমবার মাথায় বলের আঘাত পেয়েছেন ইয়াসির আলী রাব্বি। বাউন্সারে পাওয়া চোটের কারণে মাঠ থেকে তুলে নেওয়া হয় বাংলাদেশের এই ক্রিকেটারকে। হাসপাতালে নেওয়া হয়েছে স্ক্যানের জন্য। তার জন্য শেষ হয়ে গেছে চট্টগ্রাম টেস্ট।

৭২ বলে তার ব্যাটে যখন ৩৬ তখনই চোটে পড়লেন। দুর্ভাগ‍্যজনকভাবে শেষ হলো ইয়াসির আলির ইনিংস। অভিষক টেস্টে দ্বিতীয় ইনিংসে ফিফটির পথে ছিলেন এই ব্যাটসম্যান। শাহিন শাহ আফ্রিদির বল হেলমেটে লাগার পর আরও এক ওভার খেলেন। এরপর চালিয়ে যেতে পারেননি। পানি পানের বিরতির সময় চিকিৎসকের সঙ্গে কথা বলে মাঠ ছাড়েন।

মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান ইয়াসিরের জায়গায় কনকাশন সাব হিসেবে কিপার-ব‍্যাটসম‍্যান নুরুল হাসান সোহানকে নিয়েছে বাংলাদেশ দল। সোহান তার ক্যারিয়ারের তিন টেস্টের সবশেষটি খেলেন ২০১৮ সালে।

সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩০তম ওভারের পঞ্চম বলে শাহিন শাহ আফ্রিদি বলটা করেন ব্যাক অফ লেন্থে। সেটাই ডাক করে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ইয়াসি। খানিকটা নিচু হয়ে বল আঘাত হানেতার হেলমেটে। মঙ্কা নিয়েই তাকে নেওয়া হলো হাসপাতালে।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের চতুর্থ কনকাশন বদলি হলেন সোহান। ২০১৯ সালে কলকাতায় দিন-রাতের টেস্টেই বাইরে যেতে হয় দুজনকে। লিটন দাসের কনকাশন বদলি হন মেহেদী হাসান মিরাজ। নাঈম হাসানের বদলি হিসেবে তাইজুল ইসলাম। এ বছরের মে মাসে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মোহাম্মদ সাইফউদ্দিনের কনকাশন বদলি হয়েছিলেন তাসকিন আহমেদ।

Previous Post

স্বস্তিতে নেই মুমিনুলের বাংলাদেশ

Next Post

পাকিস্তানকে ২০২ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

Related Posts

মাইলফলকের সামনে লিটন-তাসকিন
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ শিবিরে পরিবর্তনের হাওয়া!

8
রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

2
রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

5
Next Post
পাকিস্তানকে ২০২ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

পাকিস্তানকে ২০২ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

Discussion about this post

সর্বশেষ..

মাইলফলকের সামনে লিটন-তাসকিন

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ শিবিরে পরিবর্তনের হাওয়া!

by cricbdadmin
0
8

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল যখন প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই নিশ্চিত হয়েছে গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটারের অনুপস্থিতি।...

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

by cricbdadmin
0
2

স্কোরবোর্ড বলবে, বাংলাদেশ হেরেছে ৭ রানে। সিরিজের হিসাব বলবে, এক ম্যাচ আগেই ট্রফি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। কিন্তু চট্টগ্রামের দ্বিতীয় টি-টোয়েন্টির...

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
5

চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ নতুন বলে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার টপ অর্ডারে দ্রুত আঘাত হেনে দলীয় ফিফটির আগেই তিন...

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ হার এড়াতে বল হাতে কঠিন পরীক্ষায় বাংলাদেশ

by cricbdadmin
0
5

প্রথম টি-টোয়েন্টিতে হারের ধাক্কা কাটিয়ে সিরিজে টিকে থাকার লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে...

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

by cricbdadmin
0
8

কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের পদচারণা খুব বেশি পুরোনো নয়। তবে যারা সুযোগ পেয়েছেন, তাদের অনেকেই নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখেছেন ইংল্যান্ডের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD