Sunday, July 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মাঠের বাইরে দ্বন্দ্ব, ভুগছে ক্রিকেট-ইমরুলের আক্ষেপ

April 2, 2026
in বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
টেস্ট ক্রিকেটকে গুডবাই বললেন ইমরুল
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশের ঘরোয়া ক্রিকেট যেন থমকে আছে অদৃশ্য এক অচলাবস্থায়। মাঠে বল গড়াচ্ছে না, কিন্তু সেই থেমে থাকা সময়ের ভার সবচেয়ে বেশি চাপ ফেলছে তৃণমূলের ক্রিকেটারদের জীবনে। এমন এক বাস্তবতায় ক্ষোভ আর হতাশা চেপে রাখতে পারলেন না জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দাবি করছে, তারা লিগ আয়োজনের জন্য প্রস্তুত। তবে কিছু ক্লাব ক্রিকেটারদের আটকে রেখেছে-এমন অভিযোগ তুলে পরিস্থিতির দায় আংশিকভাবে ক্লাবগুলোর দিকেও ঠেলে দিচ্ছে বোর্ড।

এর মধ্যেই বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ সম্প্রতি এক অনুষ্ঠানে ক্লাব ক্রিকেটের গুরুত্ব তুলে ধরে বর্তমান পরিস্থিতিকে হতাশাজনক বলে মন্তব্য করেন। তার কথায়, এই স্থবিরতার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই সব ক্রিকেটার, যাদের জীবিকা পুরোপুরি নির্ভর করে ঘরোয়া লিগের ওপর।

এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন ইমরুল। বিসিবির লোগো সংযুক্ত করে নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, ‘বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের পরিস্থিতি দেখে আর চুপ থাকা সম্ভব হলো না। যা হচ্ছে, তা প্রতিটি ক্রিকেটপ্রেমীর জন্য অত্যন্ত হতাশাজনক। আমাদের ক্রিকেটের অভিভাবকেরা কি পদ আর ক্ষমতার লড়াইয়ে এতটাই অন্ধ হয়ে গেছেন? আপনাদের জেদ আর রেষারেষির কারণে দিনের পর দিন লিগ বন্ধ হয়ে আছে। একবারও কি ভেবে দেখেছেন সেই সব ঘরোয়া ক্রিকেটারদের কথা, যারা শুধুই এই লিগগুলোর ওপর নির্ভর করে বেঁচে থাকে? অনেকের সংসার আজ চলা দায় হয়ে পড়েছে, অথচ কারো সেদিকে ভ্রুক্ষেপ নেই।’

স্বাভাবিক নিয়মে এই সময়ের মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) অনেক দূর গড়ানোর কথা ছিল। দল গঠন, ম্যাচ আয়োজন-সবই থাকার কথা ছিল ব্যস্ত সূচিতে। কিন্তু বাস্তবতা ভিন্ন। অনিশ্চয়তায় পড়ে ক্রিকেটাররা সামাজিক মাধ্যমে হতাশা জানাচ্ছেন, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

এই অচলাবস্থার দ্রুত অবসান চান ইমরুল কায়েস। তিনি আরও বলেন, ‘‘আপনারা যদি নিজেদের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে ক্রিকেটটাই বন্ধ করে দেন, তবে মুখে “ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করছি” বলাটা কি হাস্যকর নয়? ক্রিকেট কোনো ব্যক্তির নয়, ক্রিকেট এই দেশের কোটি মানুষের আবেগ। দয়া করে এই খেলাটাকে ধ্বংস করবেন না। সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ। ব্যক্তিগত স্বার্থ ভুলে দ্রুত মাঠের ক্রিকেট ফেরানোর ব্যবস্থা করুন। ক্রিকেটারদের রুটি-রুজির পথ বন্ধ করবেন না।’’

রাজনীতির প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিসিবি নিয়ে সক্রিয় বক্তব্য দিয়ে আসছেন আমিনুল হক। তার প্রতি দৃষ্টি আকর্ষণ করে ইমরুল লিখেছেন, ‘আমি মাননীয় ক্রীড়া মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি-অনুগ্রহ করে ক্রিকেটকে রাজনীতিমুক্ত রেখে এই খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন।’

Previous Post

মুস্তাফিজের জাদুতে মুগ্ধ লাহোর

Next Post

জ্যোতিদের সামনে স্কটল্যান্ড-নেদারল্যান্ডস চ্যালেঞ্জ

Related Posts

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

2
সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস
বিশেষ প্রতিবেদন

প্রথম ম্যাচেই হৃদয়ের ছাপ, বল হাতে দুর্দান্ত সাকিব

2
জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়া সফরের দলে সৌম্য-জাকের, নতুন মুখ মুশফিক

7
Next Post
বিশ্বকাপ বাছাইয়ে সাফল্যের রেশ, র‍্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের

জ্যোতিদের সামনে স্কটল্যান্ড-নেদারল্যান্ডস চ্যালেঞ্জ

Discussion about this post

সর্বশেষ..

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

by cricbdadmin
0
2

আগস্টজুড়ে ব্যস্ত সূচির মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশ ইমার্জিং দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা...

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

প্রথম ম্যাচেই হৃদয়ের ছাপ, বল হাতে দুর্দান্ত সাকিব

by cricbdadmin
0
2

তাসকিন আহমেদের পরিবর্তে দলে নেওয়া হয়েছিল তাকে। সুযোগটা ছিল হঠাৎই, কিন্তু সেটিকে মনে রাখার মতো করে রাঙালেন তাওহিদ হৃদয়। জাফনা...

জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত

অস্ট্রেলিয়া সফরের দলে সৌম্য-জাকের, নতুন মুখ মুশফিক

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের দলে সবচেয়ে বড়...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

ভারতকে সামনে রেখেই নতুন মিশন, লড়াইয়ের বার্তা মিরাজের

by cricbdadmin
0
5

প্রায় এক বছরের অপেক্ষার পর অবশেষে বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে ভারত। ২০২৫ সালের আগস্ট-সেপ্টেম্বরে বিরাট কোহলি-রোহিত শর্মাদের বাংলাদেশ সফরের কথা...

বিশ্বকাপ শেষ ইবাদতের

ছুটি বাতিল করে ফিরছেন এবাদত!

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়া সফরের আগে চোট যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ দলকে। একের পর এক পেসার ইনজুরিতে পড়ায় টিম ম্যানেজমেন্টকে নতুন করে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD