Sunday, April 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ভেন্যু ও আম্পায়ার পরিবর্তন চেয়ে রূপগঞ্জের চিঠি

June 18, 2021
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
চেনা যাচ্ছে না লিজেন্ডসদের!
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ঢাকা প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। বারবারই এ কারণে ম্যাচ হেরেছে দলটি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের গত মৌসুমের রানার আপ দলটি এবারও এ কারণে বিপাকে পড়েছে। এরইমধ্যে রেলিগেশন এড়াতে লড়তে হচ্ছে রূপগঞ্জকে।

প্রথম পর্বের খেলায় সুবিধা করতে না পেরে রূপগঞ্জ এখন রেলিগেশন পর্বে। যেখানে তাদের খেলতে হবে সাভারের বিকেএসপিতে। এখানে খেলা মানেই আম্পায়ারিং নিয়ে জটিলতা। রেলিগেশন পর্বের ৩ ম্যাচে দেখা যাচ্ছে রূপগঞ্জের সঙ্গে খেলবে ওল্ড ডিওএইচএস ও পারটেক্স স্পোর্টিং ক্লাব। প্রত্যেকেই একবার একে অপরের মুখোমুখি হবে।

পয়েন্টের দৌড়ে এগিয়ে থাকা এক দল রেলিগেশন এড়াতে পারবে। বাকি দুই দল আগামী বছর প্রিমিয়ার লিগে খেলতে পারবে না।

এরইমধ্যে ঢাকা প্রিমিয়ার লিগের এই তিন ম্যাচের ভেন্যু হিসেবে এসেছে সাভারের বিকেএসপির নাম। যেখানে তিন নম্বর মাঠে হবে খেলা। এ অবস্থায় সেখানে রেলিগেশন পর্ব খেলতে চায় না রূপগঞ্জ। ম্যাচ অফিশিয়াল বদলানোরও আবেদন জানানো হয়েছে ক্লাবটির পক্ষ থেকে। লিগ নিংন্ত্রক সংস্থা সিসিডিএম বরাবর একটি চিঠি দিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ কর্তৃপক্ষ।

ক্লাবটির কো-আর্ডিনেটর মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘উল্লিখিত বিষয়ে আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণার্থে জানাচ্ছি যে, লিজেন্ডস অব রূপগঞ্জ প্রতিবছর বিপুল অর্থ বিনিয়োগ করে ভালো ফলাফল অর্জন করার লক্ষ্যে ক্রিকেট দল গঠন করে। তারই ধারাবাহিকতায় গত বছর চ্যাম্পিয়ন দলের সহিত সমান সংখ্যক পয়েন্ট অর্জন করেও নেট রান রেট পার্থক্য বিবেচনায় আমরা রানার আপ হওয়ার গৌরব অর্জন করি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ২০১৯-২০ মৌসুমে ভালো দল গঠন করে মাঠ পর্যায়ে লিজেন্ডস অব রূপগঞ্জ এর খেলোয়ারদের পারফরম্যান্স ব্যর্থতায় দলটি রেলিগেশন লিগে অংশগ্রহণ করছে।’

সেই চিঠিতে আরও উল্লেখ আছে, ‘আপনার নিকট বিনীত অনুরোধ আগামী ২১/৬/২০২১ইং তারিখে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কোন খেলা না থাকায় রেলিগেশন লিগের ২০/৬/২০২১ইং অনুষ্ঠিতব্য লিজেন্ডস অব রূপগঞ্জ ও ওল্ড ডিওএইচএস-এর মধ্যকার খেলাটি বিশেষ গুরুত্বপূর্ণ বিধায় ম্যাচটি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে- তৃতীয় আম্পায়ারের সাহায্যে রিভিউ সুবিধাসহ আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার ও ম্যাচ রেফারি নিয়োগ করে খেলা পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’

চিঠিটি বিসিবি প্রধান নির্বাহী, সিসিডিএম ও আম্পায়ার্স কমিটিকেও দেওয়া হয়েছে।

রেলিগেশন লিগের ৩ দল: লিজেন্ডস অব রূপগঞ্জ, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব ও পারটেক্স স্পোর্টিং ক্লাব।

রেলিগেশন লিগের সূচি:

১৯ জুন ২০২১ লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম পারটেক্স, সকাল ১০টা, বিকেসপি
২০ জুন ২০২১, ওল্ড ডিওএইচএস বনাম পারটেক্স, সকাল ১০টা, বিকেএসপি
২১ জুন ২০২১, ওল্ড ডিওএইচএস বনাম লিজেন্ডস অব রূপগঞ্জ, সকাল ১০টা, বিকেএসপি

 

Previous Post

রেলিগেশনের ৩ দল ও সূচি

Next Post

টসের পর নামতেই পারলেন না সাব্বির-সোহাগ গাজীরা

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
Next Post
টসের পর নামতেই পারলেন না সাব্বির-সোহাগ গাজীরা

টসের পর নামতেই পারলেন না সাব্বির-সোহাগ গাজীরা

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD