Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ভারত মিশন শেষে দেশ ফিরল টাইগাররা

February 14, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ফের তারকা ক্রিকেটাররা মিরপুরে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আক্ষেপের এক সফর শেষে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। বাজে ফিল্ডিং না হলে হয়তো হাসিমুখেই ঢাকায় ফিরতেন জাতীয় দলের ক্রিকেটাররা। কিন্তু ২০৮ রানে হারের যন্ত্রণাও যে সঙ্গী তাসকিন-মুমিনুলদের। তারপরও প্রথমবারের মতো ভারতের মাঠে টেস্ট খেলার একটা তৃপ্তি তো থাকছেই। ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইটে মঙ্গলবার বেলা ২টার পর ঢাকা পৌঁছায় দল। তারও আগে এদিন সকাল ছয়টায় হায়দ্রারাবাদ থেকে কলকাতায় উদ্দেশ্যে রওনা দিয়েছেন টাইগাররা। সেখান থেকেই দেশের বিমানে উঠবেন মুমিনুল-তাসকিনরা।

তবে ভারত থেকে দলের সবাই একসঙ্গে দেশে ফিরেননি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে ভারত থেকে আরব আমিরাতে চলে গেছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। বে দেশে ফিরেছেন পিএসএলে সুযোগ পাওয়া আরেক তারকা সাকিব আল হাসান। বুধবার সাকিবের দুবাই যাওয়ার কথা। কলকাতা পর্যন্ত দলের সঙ্গে এলেও মুশফিকুর রহিম-তাইজুল ইসলাম আরও কদিন ভারতে থেকে গেছেন।

সেই ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ভারতের বিপক্ষেই অভিষেক টেস্ট খেলেছিল বাংলাদেশ। তবে তাদের দেশে সফর করতে গিয়ে দীর্ঘ অপেক্ষায় থাকতে হয়েছে। এবারই প্রথম ভারত সফরে যাওয়া সুযোগ পায় টাইগাররা। কিন্তু ব্যাটসম্যান ও ফিল্ডারদের ব্যর্থতায় মুশফিকুর রহীমের দল হায়দ্রাবাদ টেস্ট স্মরণীয় করতে পারে নি। হায়দ্রারাবাদ টেস্টে ২০৮ রানে হেরেছে সফরকারীরা।

দেশে ফিরেই দশ দিনের ছুটি শেষে আগামী ২৪ ফেব্রুয়ারি আবারও ব্যাট-বলের অনুশীলন। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় বাংলাদেশের। ২৭ অথবা ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় রওনা দেওয়ার কথা মাশরাফি-মুশফিকদের। সফরে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি-টুয়েন্টি খেলবেন মুশফিক-তামিমরা।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD