Saturday, May 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ভাজ্জির বিয়ের বাদ্য

October 28, 2015
in তারকার সংসার, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ভাজ্জির বিয়ের বাদ্য
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

অবশেষে প্রেমের সফল পরিনতি হল! মন বিনিময় হয়েছিল আগেই। কিন্তু বিয়ের সানাই বাজতে সময় লাগল। অবশ্য সময় তো মিলতে হবে! সময় মিলল- তাতেই ক্রিকেট আর বলিউড মিলেমিশে একাকার।

ভারতের পত্রপত্রিকা মেতে আছে হরভজন সিং আর গীতা বাসরার প্রেম আর বিয়ে নিয়ে। চলুন দেখে নেই ওপার বাংলার একটি পত্রিকার অন্যরকম প্রতিবেদন। সঙ্গে ফটোফিচার-

বিয়ের সাজ

হবু দম্পতির মধ্যে সব ব্যাপারেই মতের মিল থাকবে, এমনটাই আশা করে থাকেন সকলে! বিয়ের আগে কিন্তু একটা ব্যাপারে পরস্পরের ১৮০ ডিগ্রি উল্টো দিকে ঘুরে গেলেন গীতা আর হরভজন! তাঁদের মধ্যে মতের পার্থক্য হল বিয়ের সাজ নিয়ে! হরভজন আগাগোড়াই চান একটা ছিমছাম সাজ! অন্য দিকে, গীতার বিয়ের সাজ কিন্তু বেশ চোখ ধাঁধানো! তা, বলিউডের নায়িকা এবং হবু কনের সাজ যদি একটু নজর কাড়া হয়েই থাকে, কী বা বলার আছে!

জানা গিয়েছে, মেহন্দির থেকে বিয়ে— সব দিনেই গীতা সাজছেন ডিজাইনার অর্চনা কোচরের তৈরি লেহঙ্গা-চোলিতে! মেহন্দির দিন তিনি পরেছিলেন গোলাপি নকশা তোলা একটা হাল্কা হলুদ লেহঙ্গা, সঙ্গে মানানসই গোলাপি চোলি! আবার, সঙ্গীতের জন্য গীতা বেছে নিয়েছেন আগাগোড়া সবুজ সাজ। সবুজ লেহঙ্গা-চোলিতেই হবু বরের বুকে ঝড় তুলেছেন গীতা!

আর হরভজন? মেহন্দির দিন তাঁকে দেখা গিয়েছে একেবারে আটপৌরে পোশাকে। স্রেফ একটা সাদা টি-শার্ট আর ব্রাউন প্যান্ট! ব্যস! তবে, সঙ্গীতে আর এ রকম ক্যাজুয়াল মেজাজে থাকেননি তিনি! কনের সঙ্গে তাল মিলিয়ে সেজে উঠেছেন তিনিও! এ দিন তাঁকে দেখা গিয়েছে সাদা চুড়িদারে। সঙ্গে ছিল গোলাপি জহর কোট আর গোলাপি পাগড়ির যুগলবন্দি।

কথা আছে, বিয়ের দিনও না কি সাদা শেরওয়ানিতেই দেখা দেবেন ক্রিকেটার। সঙ্গে থাকবে কারুকাজ করা লাল খাপে ঢাকা তলোয়ার! অন্য দিকে, গীতাকে দেখা যাবে সাবেকি লাল-সোনালি কাজের লেহঙ্গা-চোলির সাজে। সঙ্গে থাকবে নথ, মাথা পট্টি আর টিক্কা!

শেষ রইল প্রীতিভোজ! ওই দিনে মিরর ওয়ার্ক আর সিকুইনের মিলমিশে ইলেকট্রিক ব্লু লেহঙ্গা-চোলিতে সবাইকে চমকে দেবেন গীতা!

সঙ্গীত

মেহন্দির দিন গীতার হাতে হবু বরের নাম লিখে দিয়েছেন হরভজনের মা! ছেলে চুপচাপ বসে বসে দেখেছেন মা এবং অন্য আত্মীয়দের খুশি! সঙ্গীতের দিনই চুটিয়ে মেজাজে ফিরলেন ক্রিকেটার। পার্থিব পটেল, আর পি সিংহ এবং অন্য অনেকের শুভেচ্ছা নিয়ে মেতে উঠলেন নাচে-গানে! সঙ্গীতের দিন একটা ফুলে ঢাকা রিকশায় আসরে এলেন হবু দম্পতি। তার পর দেখতে দেখতে তাঁদের ঘিরে জমে উঠল সঙ্গীতের অনুষ্ঠান!

বিয়ে আর প্রীতিভোজ

গীতা আর হরভজন, দু’জনেই এখন আছেন জলন্ধরে! সেখানেই ক্রিকেটারের পৈতৃক বাড়ি! কথা আছে, জলন্ধরের এক গুরুদ্বারেই আগামী কাল বিয়ে হবে তাঁদের। তারপর ১ নভেম্বর প্রীতিভোজের পালা!






Previous Post

ভারতের ”না”, বাংলাদেশে আগামী এশিয়া কাপ

Next Post

মিলারের প্রেমে প্রীতি

Related Posts

৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাল্টা জবাব পাকিস্তানের
বিশেষ প্রতিবেদন

৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাল্টা জবাব পাকিস্তানের

7
জন্মদিনের মুশফিকের আক্ষেপ, বাংলাদেশ ৪১৩
বিশেষ প্রতিবেদন

জন্মদিনের মুশফিকের আক্ষেপ, বাংলাদেশ ৪১৩

8
জন্মদিনে তামিমকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন মুশফিক
বিশেষ প্রতিবেদন

জন্মদিনে তামিমকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন মুশফিক

15
Next Post
মিলারের প্রেমে প্রীতি

মিলারের প্রেমে প্রীতি

Discussion about this post

সর্বশেষ..

৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাল্টা জবাব পাকিস্তানের

৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাল্টা জবাব পাকিস্তানের

by cricbdadmin
0
7

ম্যাচের আগে আলোচনা ছিল ভিন্নরকম! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট, সবুজ ঘাসে মোড়া পিচে বোলারদের দাপট দেখা যেতে পারে বলে ধারণা...

জন্মদিনের মুশফিকের আক্ষেপ, বাংলাদেশ ৪১৩

জন্মদিনের মুশফিকের আক্ষেপ, বাংলাদেশ ৪১৩

by cricbdadmin
0
8

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৪১৩ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। তবে ইনিংসের শেষ ভাগে দ্রুত...

জন্মদিনে তামিমকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন মুশফিক

জন্মদিনে তামিমকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন মুশফিক

by cricbdadmin
0
15

পাকিস্তানের বিপক্ষে চলমান প্রথম টেস্টে নিজের ৩৯তম জন্মদিনটা স্মরণীয় করে রাখলেন মুশফিকুর রহিম। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয়...

শান্তর ব্যাটে মুগ্ধ মুমিনুল

শান্তর ব্যাটে মুগ্ধ মুমিনুল

by cricbdadmin
0
4

মিরপুর টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের ড্রেসিংরুমে সবচেয়ে আলোচিত নাম নাজমুল হোসেন শান্ত। শতক হাঁকিয়ে দলকে বিপর্যয় থেকে টেনে তোলার...

হাতে চোট পেলেন নাহিদ রানা

আইসিসির মাসসেরার লড়াইয়ে নাহিদ রানা

by cricbdadmin
0
10

বাংলাদেশের পেস আক্রমণে নতুন ভয়ঙ্কর নাম হয়ে উঠেছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতির আগুন ঝরা বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের ভোগাতে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD