Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ভক্ত-সমর্থকদের শান্ত থাকার ও ধৈর্য ধরার আহ্বান সাকিবের

November 2, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ভক্ত-সমর্থকদের শান্ত থাকার ও ধৈর্য ধরার আহ্বান সাকিবের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ম্যাচ ফিক্সিং না করেও শুধু তথ্য গোপন করার অভিযোগে দুই বছর নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। এরমধ্যে এক বছর রয়েছে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। ব্যাপারটি এ অলরাউন্ডার মেনে নিলেও মানতে পারছেন না তার ভক্ত-সমর্থকরা। এরইমধ্যে দেশের বিভিন্ন স্থানে তারা প্রতিবাদ করেছেন। ঠিক সে সময় তাদের শান্ত থাকার ও ধৈর্য ধরার আহ্বান জানিয়ে টাইগার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক ফেসবুকে দিয়েছেন বার্তা। যা হুবহু ক্রিকবিডি২৪.কমের পাঠকদের জন্য তুলে ধরা হল…

শুরুতেই বলতে চাই, এই খারাপ সময়ে সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষী যে নিঃস্বার্থ সমর্থন, ভালোবাসা নিয়ে আমার এবং আমার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন তাতে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। শেষ কয়েকদিনে দেশের হয়ে মাঠে নামার গুরুত্ব আমি আরও ভালোভাবে অনুধাবন করতে পেরেছি৷

সেই পরিপ্রেক্ষিতে আমার ওপর শাস্তি আরোপিত হওয়ায় ক্ষুব্ধ সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধরে শান্ত থাকার অনুরোধ করছি।

আমি পরিষ্কারভাবে বলতে চাই, আইসিসি আকসুর পুরো তদন্তটাই ছিলো অত্যন্ত গোপনীয় এবং আমার উপর শাস্তি আরোপিত হওয়ার মাত্র কয়েক দিন আগে বিসিবিকে আমি এ ব্যাপারে জানাই। দেরিতে জানলেও এমন পরিস্থিতিতে বিসিবিই আমাকে সবচেয়ে বেশি সমর্থন দিয়েছে। তাই, বোর্ডের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

যারা এই কঠিন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন, সবাইকে ধন্যবাদ। মনে রাখতে হবে, পুরো ব্যাপারটিই একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়েই সম্পন্ন হচ্ছে। যেহেতু ওই সময়ে আমি আমার দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারিনি তাই আমিও আমার ওপর আরোপিত শাস্তি মাথা পেতে নিয়েছি।

২০২০ সালে বাংলাদেশের হয়ে আবার মাঠে নামার কথা ছাড়া এই মুহূর্তে আর কিছুই ভাবছিনা আমি। ততদিন পর্যন্ত আপনাদের দোয়া আর প্রার্থনায় আমাকে রাখবেন বলেই আশা করছি। ধন্যবাদ।

Related Posts

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
সিলেট টেস্টে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেট টেস্টে চাপে বাংলাদেশ

0
বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD