Wednesday, April 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বড় জয়ে সুপার লিগ শুরু লিজেন্ডস অফ রূপগঞ্জের

April 18, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বড় জয়ে সুপার লিগ শুরু লিজেন্ডস অফ রূপগঞ্জের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্বপ্নের মতো শুরু। শিরোপা পুনরুদ্ধারের মিশনে এরচেয়ে ভাল শুরু বুঝি আর হতেই পারতো না! ব্যাট হাতে দাপট দেখালেন ব্যাটসম্যানরা। শতরানে রঙিন করলেন সাব্বির রহমান। ঝড় উঠল চিরাগ জানির ব্যাটে। বোলাররাও অনুসরণ করলেন তাদের। নাবিল সামাদ নেন পাঁচ উইকেট! দুইয়ে মিলে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগের প্রথম ম্যাচেই উড়ন্ত এক জয় লিজেন্ডস অব রূপগঞ্জের।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) চার নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৫৫ রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ম্যাচে মাশরাফি বিন মর্তুজার দল প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেটে দল তুলে ৩২৫ রান। জবাব দিতে নেমে প্রিমিয়ার লিগের নবাগতদের ৫০ ওভারে ২৭০ রানে আটকে রাখে লিজেন্ডসরা।

এই জয়ের দিনে আরেকটা সুখবরও পেয়েছেন মাশরাফিরা। শিরোপা জয়ের পথে যারা বড় বাধা হতে পারে সেই আবাহনী লিমিটেড সোমবারের আরেক ম্যাচে বড় ব্যবধানে হেরে গেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে। মিরপুরের শেরেবাংলায় প্রাইম ব্যাংকের দেওয়া ২৭৪ রানের টার্গেটে খেলতে নেমে আবাহনী অলআউট ১৩১ রানে। ১৪২ রানের বিশাল হারে সুপার লিগ মিশন শুরু আবাহনীর।

সকালে বিকেএসপিতে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভাল না হলেও ঠিকই রান পাহাড়ের চূড়ায় উঠে লিজেন্ডসরা। এই বড় সংগ্রহ গড়ার পেছনে বড় ভূমিকা সাব্বির রহমানের। দুঃসময় পেছনে ফেলে ঠিক সময়ে ঘুরে দাঁড়ালেন এই তারকা ব্যাটসম্যান। পেয়ে গেলেন শতরান। সঙ্গে চিরাগ জানি খেললেন তার মতো করেই। ঝড়ো ফিফটিতে দলের সংগ্রহ নিয়ে যান তিনশ ছাড়িয়ে।

পথ হারিয়েছিলেন তিনি। তবে হাল ছাড়েন নি এই তারকা ক্রিকেটার। এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে লড়ে যাচ্ছেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। সোমবার পেয়ে গেলেন অনন্য এক শতরান। সুপার লিগ পর্বে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে খেলতে নেমে যোগ্যতার পরিধিটা দেখালেন সাব্বির। ৬ বছরের বিরতি শেষে তার ব্যাটে তিন অঙ্ক। সাব্বিরের লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি চতুর্থ শতক। এর আগে লিগে ২০১৬ সালে প্রাইম ব্যাংকের হয়ে শেখ জামালের বিপক্ষে ১০০ রান করেন তিনি। তিন বছর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে শেষ সেঞ্চুরি করেন সাব্বির।

চলতি লিগে এর আগে ১০ ম্যাচে ৯ ইনিংসে ছিল না একটি ফিফটিও। মোট ২০০। সেই হতাশা পেছনে ফেলে সাব্বির তুলে নিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। সুপার লিগের প্রথম দিনে বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৮টি করে চার ও ছক্কায় খেললেন ১১১ বলে ১২৫ রানের মহাকাব্যিক এক ইনিংস।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬৯ ম্যাচে এটি সাব্বিরের মাত্র চতুর্থ সেঞ্চুরি। এদিন ফিফটি করেন ৫৪ বলে। ফিফটি থেকে সেঞ্চুরিতে যেতে লাগে মাত্র ৩৪ বল। বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি করেন ৮৮ বলে। সঙ্গে চিরাগ জানি ঝড় তোলেন। মাত্র ৬৬ বলে ৯৫ রান করেন লিজেন্ডস অব রূপগঞ্জের এই ভারতীয় রিক্রুট। ৪টি চারের সঙ্গে ৭টি ছক্কা হাঁকান।

ইনফর্ম নাঈম ইসলাম এদিন ৬৭ বলে থামেন ৩৩ রানে। মাশরাফি ১৫ বলে ১৭। রূপগঞ্জ ক্রিকেট ক্লাবের মুকিদুল ইসলাম মুগ্ধ নেন দুটি উইকেট।

জবাবে নেমে বড় সংগ্রহের সামনে কিছুই করা হয়ে উঠেনি রূপগঞ্জের। যা লড়লেন একাই সাদ নাসিম। তার ব্যাটে দারুণ এক শতরান। মাশরাফিদের বোলিং তোপ সামাল দিয়ে ১০৭ বলে ১১৬ রান তুলে ছিলেন অপরাজিত। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে মোহাম্মদ শরিফুল্লাহর ব্যাট থেকে।

নাবিল সামাদ আরও একটা ম্যাচে দেখালেন তার স্পিন যাদু। ১০ ওভারে ৪৭ রানে নেন ৫ উইকেট। সঞ্জিত সাহা সমান ওভারে ৩৫ রানে তুলেন ২ উইকেট। মাশরাফি ও মেহেদী হাসান নেন ১টি করে উইকেট। এই ম্যাচেও ঠিক টিম ওয়ার্কেরই সুফল পেলো লিজেন্ডস অব রূপগঞ্জ। গোটা দলটাই জেগে আছে।

Previous Post

সাব্বিরের ব্যাটে ঝলমলে শতক

Next Post

নিজেকে ফিরে পেলেন সাব্বির

Related Posts

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল
বিশেষ প্রতিবেদন

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

8
বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা
বিশেষ প্রতিবেদন

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

8
মিরাজদের ১০ শতাংশ জরিমানা
বিশেষ প্রতিবেদন

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

9
Next Post
নিজেকে ফিরে পেলেন সাব্বির

নিজেকে ফিরে পেলেন সাব্বির

Discussion about this post

সর্বশেষ..

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় দিন ছিল মূলত ব্যাটারদের দখলে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে উত্তরাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন...

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

by cricbdadmin
0
8

আন্তর্জাতিক ক্রিকেটে গতি, বাউন্স আর ধারাবাহিক পারফরম্যান্সের মিশেলে নিজেকে আলাদা করে তুলছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বলের...

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

by cricbdadmin
0
9

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনটা শুরু হয়েছিল স্বাভাবিক সময়সূচি মেনেই। কিন্তু সময়ের কাঁটা যত এগিয়েছে, ম্যাচ যেন ততই ছিটকে...

পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

by cricbdadmin
0
4

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ এখনও নিষ্পত্তি হয়নি, কিন্তু শেষ ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

নাহিদ রানার গতিতে মুগ্ধ

by cricbdadmin
0
7

আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট-সব জায়গাতেই নানা ধরনের বোলারের মুখোমুখি হয়েছেন পাকিস্তানের তরুণ অলরাউন্ডার সাদ মাসুদ। তবে তার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD