Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ব্র্যাথওয়েট বীরত্ব থামিয়ে শীর্ষে নিউজিল্যান্ড

June 24, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ব্র্যাথওয়েট বীরত্ব থামিয়ে শীর্ষে নিউজিল্যান্ড
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রোমাঞ্চ ছড়ানো এক লড়াই। যেখানে একবার ম্যাচটা চলে যাচ্ছিল নিউজিল্যান্ডের দিকে আবার মনে হচ্ছিল জিতবে ওয়েস্ট ইন্ডিজই। নাটকীয়তা ঠাসা এক লড়াই। যেখানে শেষ ওভার পর্যন্ত ক্যারিবীয়দের সম্ভাবনা টিকিয়ে রেখেছিলেন কার্লোস ব্র্যাথওয়েট। শতরান করলেও দলকে জেতাতে পারলেন না তিনি।
রুদ্ধশ্বাস ছড়ানো লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হাসিমুখে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে শনিবার উইন্ডিজের বিপক্ষে ৫ রানের ম্যাচ জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

বিশ্বকাপের এই লড়াই টস হেরে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তারা ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলে ২৯১ রান। শতরান করেন কেন উইলিয়ামসন। জবাব দিতে নেমে ৪৯ ওভারে ২৮৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচটা শেষে এমন নাটকীয়তা ভাবা যায়নি। বড় চ্যালেঞ্জের সামনে ব্যাট করতে নেমে শুরুতে ২০ রানে ফেরেন শাই হোপ (১) ও নিকোলাস পুরান (১)। এরপর ক্রিস গেইল ও শিমরন হেটমায়ের জুটি গড়ে জমা করেন ১২২ রান। ৫৪ রানে লকি ফার্গুসনের বলে আউট হেটমায়ের। গেইল ৮৪ বলে ৮৭ রান করতেই পথ হারায় উইন্ডিজ।
এরপর কার্লোস ব্র্যাথওয়েট ঝড় তুলেন। এক পর্যায়ে ম্যাচের শেষ ওভারে ১৮ বলে দরকার ছিল ৩৩ রান। হাতে ১ উইকেট। তখনই ম্যাট হেনরি ওভারে নেন ২৫ রান। এরপর ১২ বলে চাই ৮ রান। কিন্তু সেখানে দাঁড়ায়েও শেষ রক্ষা হয়নি। ৮২ বলে ১০১ রানে ফেরেন ব্র্যাথওয়েট।

বোল্ট পেয়েছেন ৩০ রানে ৪ উইকেট। লকি ফার্গুসন শিকার করেন তিন উইকেট।

এর আগে উইলিয়ামসন করেন ১৪৮ রান। ১৫৪ বলের ইনিংসে ছিল ১৪ বাউন্ডারি ও ১ ছক্কা। ৬৯ রান করেন রস টেলর। কেন উইলিয়ামসন ও রস টেলর জুটিতে জমা করেন ১৬০ রান। ৯৫ বলে ৬৯ রান করে আউট টেলর। উইলিয়ামসন ১৩তম ওয়ানডে সেঞ্চুরি। ১৪৮ তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংস। এই বিশ্বকাপে পেলেন টানা দুই শতক।

৫৬ রান দিয়ে ৪ উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজের শেলডন কটরেল।

এই জয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে শীর্ষে ফের নিউজিল্যান্ড। ৬ ম্যাচে তাদের অর্জন ১১ পয়েন্ট। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সমান পয়েন্ট নিয়ে এরপরই ভারত। ৮ পয়েন্ট নিয়ে চারে ইংল্যান্ড। উইন্ডিজ ৬ ম্যাচে ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে।

সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৯১/৮ (গাপটিল ০, মানরো ০, উইলিয়ামসন ১৪৮, টেলর ৬৯, ল্যাথাম ১২, নিশাম ২৮, ডি গ্র্যান্ডহোম ১৬, স্যান্টনার ১০, হেনরি ০*; কটরেল ৪/৫৬, ব্র্যাথওয়েট ২/৫৮, গেইল ১/৮)
ওয়েস্ট ইন্ডিজ: ৪৯ ওভারে ২৮৬/১০ (গেইল ৮৭, হোপ ১, পুরান ১, হেটমায়ার ৫৪, হোল্ডার ০, ব্র্যাথওয়েট ১০১, নার্স ১, লুইস ০, রোচ ১৪, কটরেল ১৫, টমাস ০*; বোল্ট ৪/৩০, হেনরি ১/৭৬, ফার্গুসন ৩/৫৯, নিশাম ১/৩৫, ডি গ্র্যান্ডহোম ১/২২)
ফল: নিউজিল্যান্ড ৫ রানে জয়ী
ম্যাচসেরা: কেন উইলিয়ামসন

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD