Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ব্রায়ান লারাকে টপকে গেলেন কুক

December 28, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
শচীনকে পেছনে ফেলে বিশ্বরেকর্ড কুকের
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আরো একবার কথা বলল অ্যালিয়েস্টার কুকের ব্যাট। অ্যাশেজ সিরিজে তার দল যখন চাপে তখন তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ডাবল সেঞ্চুরি। বুধবার অস্ট্রেলিয়ান বোলারদের বোলিং অকার্যকর করে ৩৫৯ বল খেলে ২৩টি চারে ডাবল সেঞ্চুরি করেন তিনি। এই ইনিংস খেলার পথে টেস্টে সর্বাধিক রান সংগ্রহের তালিকায় ৬ষ্ঠস্থানে উঠে যান তিনি। টপকে যান ব্রায়ান লারাকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে এটি কুকের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। ২০১৭ সালে এটি তার দ্বিতীয় দ্বি-শতক। ১৭ আগস্ট বারমিংহামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪৩ রানের ইনিংস খেলেন তিনি। তার আগে ২০১০ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। তখন ২৩৫ রানে অপরাজিত ছিলেন তিনি।
২০১১ সালে ভারতের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ২৯৪ রানের ইনিংস খেলেন কুক। ২০১৫ সালের ১৩ অক্টোবর আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে ২৬৩ রানের ইনিংস খেলেন।

সব মিলিয়ে ১৫০ টেস্টে ১১ হাজার ৭১২ রান করেছেন কুক। ১৫১তম টেস্টে তুলে নিয়েছেন ক্যারিয়ারের পঞ্চম ডাবল সেঞ্চুরি। ৫টি ডাবল সেঞ্চুরির পাশাপাশি ২৭টি সেঞ্চুরি রয়েছে ইংলিশ ওপেনারের। তার অপরাজিত ২৪৪ রানে ভর করে ১৬৪ রানের লিড নিল সফরকারীরা।
ইংল্যান্ড প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৯১ রানে তৃতীয় দিন শেষ করেছে।

 

টেস্টের সর্বাধিক রান

 
ব্যাটসম্যান রান সেঞ্চুরি
শচীন টেন্ডুলকার ১৫৯২১ ৫১
রিকি পন্টিং ১৩৩৭৮ ৪১
জ্যাক ক্যালিস ১৩২৮৯ ৪৫
রাহুল দ্রাবিড় ১৩২৮৮ ৩৬
কুমার সাঙ্গাকারা ১২৪০০ ৩৮
অ্যালিস্টার কুক ১১৯৫৪ ৩২
Previous Post

সাব্বিরের বিরুদ্ধে অভিযোগ

Next Post

এবার কুকের বিশ্বরেকর্ড

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

5
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

11
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

6
Next Post
শচীনকে পেছনে ফেলে বিশ্বরেকর্ড কুকের

এবার কুকের বিশ্বরেকর্ড

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
5

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
11

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
6

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
10

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD