Monday, May 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ব্রাদার্সের খেলতে আপত্তি, মোহামেডানকে জয়ী ঘোষণা

April 2, 2019
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ব্রাদার্সের খেলতে আপত্তি, মোহামেডানকে জয়ী ঘোষণা
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বিতর্ক ছড়ালো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল)। ব্রাদার্স ইউনিয়ন খেলতে আপত্তি জানানোয় জয়ী ঘোষণা করা হলো মোহামেডানকে। ম্যাচ রেফারি জানান, বৃষ্টির পর খেলা শুরুর নির্ধারিত সময়ে মাঠে নামেনি ব্রাদার্স। যদিও গোপীবাগের ক্লাবটির কর্তাদের দাবী- খেলা শুরুর সিদ্ধান্ত তাদের অফিসিয়ালি ও সময়মতো জানানো হয়নি। এনিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাবে দলটি।

মঙ্গলবার বিকেএসপিতে মুখোমুখি হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। ৫০ ওভারে মোহামেডান করে ৩১৬ রান। তারপরই নামে বৃষ্টি। বৃষ্টি থামার পর ব্রাদার্সের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০ ওভারে ১৭৪ রান। ব্রাদার্সের ইনিংস শুরুর আগেই ম্যাচ শেষ। মোহামেডানকে জয়ী ঘোষণা করেন ম্যাচ রেফারি।

ম্যাচ রেফারি আখতার আহমেদ গণমাধ্যমে বলেন, ‘দেখুন, বৃষ্টির সময় কাভারের ফুটো দিয়ে উইকেটের কিছু অংশ ভিজে গিয়েছিল। অবশ্য সেই অংশে বল পিচ করার কথা নয়। এরপরও আমরা অপেক্ষা করেছি। রোদ উঠে উইকেট শুকানোর পর খেলা শুরুর সিদ্ধান্ত নেয় আম্পায়াররা। সাধারণত খেলা শুরু অন্তত ১০ মিনিট আগে দুই দলকে জানানোর কথা। ৩টা ৫৫ মিনিটে দুই অধিনায়ককেই জানানো হয়েছে, ৪টা ৬ মিনিটে খেলা শুরু হবে। আম্পায়াররা ও মোহামেডান সময়মতো মাঠে নামে। কিন্তু ব্রাদার্স নামেনি। ৯ মিনিট অপেক্ষার পর ৪টা ১৫ মিনিটে মাঠ ছাড়েন আম্পায়াররা। ব্রাদার্স মাঠে না নামায় নিয়ম অনুযায়ী তাদেরকে ‘রিফিউজড টু প্লে’ দেখিয়ে প্রতিপক্ষকে জয়ী ঘোষণা করা হয়।’

ব্রাদার্স অধিনায়ক মোহাম্মদ শরিফ অবশ্য বলেন, ‘উইকেটের মাঝে এক পাশে ভেজা ছিল। ব্যাটসম্যানরা সাধারণত ওই অংশ দিয়েই দৌড়ে রান নেয়। ওই জায়গায় পিছলে পড়ার শঙ্কা ছিল। তারপরও আমাদের খেলতে আপত্তি ছিল না। কিন্তু আমাদেরকে তো ঠিকমতো জানায়নি। ৩টা ৫৭ মিনিটে আমাদেরকে আম্পায়াররা বলেন ৪ টা ৬ মিনিটে খেলা শুরু হতে পারে। এটি বলারও মিনিট তিনেক আগে, তারা বলছিল, এই ভেজা উইকেটে খেলা আর হবে বলে মনে হয় না। কিন্তু হুট করে দেখি আম্পায়াররা মাঠে নেমে যাচ্ছেন। বলা হয় ২০ ওভারে ১৭৪ করতে হবে। আমরা বললাম যে নতুন নির্ধারিত লক্ষ্য আমাদেরকে অফিসিয়ালি জানান।’

শরিফ আরো বলেন, ‘দেখুন, ২০ ওভারে ২০০ করতে হলেও আমাদের খেলতে আপত্তি ছিল না। কিন্তু অফিসিয়ালি না জানিয়ে হুট করেই সিদ্ধান্ত নেওয়া হয়। আমাদের ব্যাটসম্যানদের প্রস্তুত হওয়ার সময়ও দেওয়া হয়নি।’

এনিয়ে অফিসিয়ালি লিগ কমিটির কাছে অভিযোগ করবে ব্রাদার্স।

সংক্ষিপ্ত স্কোর-

মোহামেডান: ৫০ ওভারে ৩১৬/৯ (অভিষেক ৬৮, ইরফান ৯২, চতুরঙ্গা ১১, রকিবুল ৫০, আশরাফুল ৬, নাদিফ ১৪, সোহাগ ৪৩*, আলাউদ্দিন ২, নিহাদ ২, সাকলাইন ৬, শাহাদাত ০*; শরিফ ১০-০-৪৪-৩, সাজেদুল ৮-০-৪৩-৩, রনি ৭-০-৬৫-১, বিশ্বনাথ ৭-০-৬৪-১)।
ফল: ব্রাদার্স খেলতে আপত্তি করেছে জানিয়ে মোহামেডানকে জয়ী ঘোষণা

Previous Post

বিশ্বকাপ ভাবনা পরে, আপাতত বিশ্রামে মাহমুদউল্লাহ

Next Post

কিউইদের বিশ্বকাপ দলের নেতৃত্বে উইলিয়ামসন

Related Posts

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

দিনের আলোয় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

6
নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের বিপক্ষে আগ্রাসী নাহিদ, বাউন্সার নিয়ে কড়া বার্তা

4
সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

7
Next Post
সমতা ফেরাল নিউজিল্যান্ড

কিউইদের বিশ্বকাপ দলের নেতৃত্বে উইলিয়ামসন

Discussion about this post

সর্বশেষ..

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

দিনের আলোয় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

by cricbdadmin
0
6

আসছে জুনে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজটি হবে সীমিত ওভারের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ...

নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক

পাকিস্তানের বিপক্ষে আগ্রাসী নাহিদ, বাউন্সার নিয়ে কড়া বার্তা

by cricbdadmin
0
4

চেহারায় খুব বেশি আগ্রাসনের ছাপ নেই, শরীরী ভাষাতেও দেখা যায় না প্রচলিত ফাস্ট বোলারদের মতো তেজী ভাব। শান্ত স্বভাব, নরম...

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

by cricbdadmin
0
7

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে পুরো ম্যাচে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড...

সিলেটে বাংলাদেশের দাপট

সিলেটে বাংলাদেশের দাপট

by cricbdadmin
0
8

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে বাংলাদেশ। সকালে তাসকিন আহমেদ ও মেহেদী...

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

বিসিবি নির্বাচন ৭ জুন, জমা পড়ল ১৮৪ কাউন্সিলরশিপ

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে দেশের ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD