Wednesday, April 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ব্যাট করতে নেমে চাপে বাংলাদেশ

February 8, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
তিন দিনেই হেরে গেল এ’ দল
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

কিছুতেই স্বস্তি নিয়ে দিনটা শেষ করতে পারল না বাংলাদেশ। অথচ শ্রীলঙ্কাকে ১ম ইনিংসে চটজলদি অলআউট করে হাসিমুখে মাঠ ছেড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদরা। কিন্তু এরপরই নিজেরা ব্যাট হাতে নেমে মুদ্রার অন্য পিঠটাও দেখছেন। চট্টগ্রামের উইকেটে অনায়াসে রান উঠলেও ঢাকায় সেটা হচ্ছে না। মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষে বৃহস্পতিবার বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৫৬ রান। এখনো স্বাগতিকরা পিছিয়ে আছে ১৬৬ রানে। লিটন দাস ২৪ ও মেহেদী হাসান মিরাজ ৫ রানে ব্যাট করছেন।

এর আগে সকালে মিরপুরের শেরেবাংলায় টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ৪ বছর পর দলে ফেরা আব্দুর রাজ্জাক আর তাইজুল ইসলামের বোলিং তোপে পড়ে নাজেহাল হয়ে যায়। দুই স্পিনারই নেন ৪টি করে উইকেট। এই ম্যাচে দুই প্রান্ত দিয়ে স্পিন আক্রমনে শুরু করেন মাহমুদউল্লাহ রিয়াদ। যা কীনা প্রায় দেড়শ বছরেরও পুরনো টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঘটল।
সেই ম্যাচে ২২২ রানে শ্রীলঙ্কাকে অলআউট করে দেয় টাইগাররা। এরপর ব্যাট করতে নেমে শুরুতেই আউট তামিম ইকবাল। আরেক ওপেনার ইমরুল কায়েস ক১৯ রানে ধরেন সাজঘরের পথ। আর মুমিনুল হক ও মুশফিকুর রহীম উইকেটটা বিলিয়ে দিয়ে ফিরে আসেন। সন্দেহ নেই আজ ব্যাটসম্যানদের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।

সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা ১ম ইনিংস:
৬৫.৩ ওভারে ২২২ (মেন্ডিস ৬৮, করুনারত্নে ৩, ডি সিলভা ১৯, গুনাথিলাকা ১৩, চান্দিমাল ০, সিলভা ৫৬, ডিকভেলা ১, দিলরুয়ান ৩১, দনঞ্জয়া ২০, হেরাথ ২, লাকমল ৪*; মিরাজ ১৩-০-৫৪-০, রাজ্জাক ১৬-২-৬৩-৪, তাইজুল ২৫.৩-২-৮৩-৪, মুস্তাফিজ ১১-৪-১৭-২)।
বাংলাদেশ ১ম ইনিংস: ২২ ওভারে ৫৬/৪ (তামিম ৪, ইমরুল ১৯, মুমিনুল ০, মুশফিক ১, লিটন ২৪*, মিরাজ ৫*; লাকমল ৭-৩-১৫-২, দিলরুয়ান ৮-৩-২৫-১, দনঞ্জয়া ৩-১-৪-০, হেরাথ ৪-০-১১-০)।

Previous Post

রিয়াদের কৌশলে ২২২ রানে অলআউট শ্রীলঙ্কা

Next Post

ফুরিয়ে যাননি রাজ্জাক

Related Posts

৩০০ উইকেট ক্লাবে নাঈম
বিশেষ প্রতিবেদন

৩০০ উইকেট ক্লাবে নাঈম

7
সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা
বিশেষ প্রতিবেদন

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

3
চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা
বিশেষ প্রতিবেদন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

5
Next Post
রাজ্জাকের ৫০০ উইকেটের উৎসব

ফুরিয়ে যাননি রাজ্জাক

Discussion about this post

সর্বশেষ..

৩০০ উইকেট ক্লাবে নাঈম

৩০০ উইকেট ক্লাবে নাঈম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট লিগের নতুন আসরের প্রথম দিনেই স্মরণীয় কীর্তি গড়েছেন স্পিনার নাঈম হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ...

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

by cricbdadmin
0
3

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ সামনে রেখে ভিন্নধর্মী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ তিন পেসারকে...

চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

by cricbdadmin
0
5

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের উদ্বোধনী লড়াইয়ে...

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চারদিনের সংস্করণের নতুন মৌসুমের শুরুতেই ব্যাটারদের দাপট দেখা গেছে সিলেটের দুই ভেন্যুতে। উদ্বোধনী ম্যাচে মধ্যাঞ্চলের হয়ে...

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

চট্টগ্রামে নির্ধারণী ম্যাচ, টিকিটের দাম জানাল বিসিবি

by cricbdadmin
0
5

ঢাকায় দুই ম্যাচ শেষে এবার চট্টগ্রামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ওয়ানডে ও প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD