আগের ম্যাচের মতোই ব্যর্থতার বৃত্তেই বন্ধী থাকল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্যাটিং ব্যর্থতায় রুমানা আহমেদদের আরেকটি হার। দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে দল হারলো ৯ উইকেটেন বড় ব্যবধানে।
৫ ম্যাচ সিরিজের প্রথমটিতে ১০৬ রানে হেরেছিল বাংলাদেশ। রোববার সমতায় ফেরার লক্ষ্যে পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে নামে টাইগ্রেসরা। কিন্তু স্বাগতিকদের বোলারদের দাপটে শুরুতেই কোনাঠাসা হয়ে পড়ে। এরই পথ ধরে মাত্র ৮৯ রানেই অলআউট হয়ে যায়। জবাবে প্রোটিয়া ১৭.১ বলে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ২-০ ব্যবধানে সিরিজে পেছনে পড়ল রুমানা আহমেদের দল।
নারীদের ওয়ানডে ক্রিকেটে উইকেটের দিক থেকে এটা যৌথভাবে বাংলাদেশের সবচেয়ে বড় হার। গত বছর কলম্বোয় ভারতের বিপক্ষেও ৯ উইকেটে হেরেছিল তারা। এবারের এই সিরিজের প্রথম ওয়ানডেতে রানের দিক থেকে নিজেদের সবচেয়ে বড় হারের তিক্ত স্বাদ পেয়েছিল বাংলাদেশ।
রোববার টস জিতে ব্যাট করতে নেমে ৪৫ রানে ৮ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। মিডল অর্ডারে নিগার সুলতানা (১৭) ছাড়া কোন টাইগ্রেস ছুঁতে পারেনি দুই অঙ্কে। শেষ দিকে অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাল-সবুজদের (৬০ ও ৬৮) সর্বনিম্ন রানে লজ্জা এড়ান পান্না ঘোষ ও জাহানারা আলমের নবম উইকেট জুটি। দু’জন দলীয় স্কোর বোর্ডে যোগ করেন ৩৭ রান। জাহানারা ১৮ রান করেন। ২০ রানে অপরাজিত ছিলেন পান্না।
তিনটি করে উইকেট নেন আয়াবঙ্গা খাকা ও রিশিবে নটোজাখে।
৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়াদের দুই ওপেনার লিজেলি লি ও লরা উলভার্ট করেন দারুণ শুরু। গড়ে তোলেন ৬৫ রানের জুটি। এরই পথ ধরে আসে অনায়াস জয়।



