Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ব্যাটসম্যানদের পর হতাশ করলেন বোলাররা

June 26, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ব্যাটসম্যানদের পর হতাশ করলেন বোলাররা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

দিনের শুরুটা ছিল আশা জাগানিয়া। কিন্তু কে জানতো এরপর এলোমেলো হয়ে যাবে বোলিং লাইন আপ? সেন্ট লুসিয়ার টেস্টের দ্বিতীয় দিনটা শেষ অব্দি ভাল কাটল না। বাংলাদেশের বোলিং ছিল সাদামাটা। এই সুযোগে শতরান তুললেন কাইল মেয়ার্স। আর প্রথম টেস্ট জয়ের পর সিরিজের দ্বিতীয় টেস্টেও দাপট থাকল ওয়েস্ট ইন্ডিজের।

শনিবার ড‍্যারেন স‍্যামি ন‍্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ২য় দিনের খেলা শেষে উইন্ডিজ ৫ উইকেট হারিয়ে ১ম ইনিংসে তুলেছে ৩৪০ রান। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২৩৪। তার মানে এখন অব্দি ১০৬ রানের লিড নিয়েছে স্বাগতিকরা।

দারুণ খেলে ১৮০ বলে ১৫ চার ও দুই ছক্কায় ১২৬ রানে অপরাজিত মেয়ার্স। সঙ্গে জশুয়া দা সিলভা ২৬ রানে ব্যাট করছেন।

অথচ সকালের দিকে ৩২ রানে ৪ উইকেট তুলে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ। কিন্তু এরপরই পথ হারায় দল। দিন শেষে এনিয়ে হতাশা শোনাল রাসেল ডমিঙ্গোর কথায়। বাংলাদেশ কোচ বলছিলেন, ‘দেখুন, প্রথম সেশনে অসাধারণ বোলিং করেছি আমরা। কিন্তু লাঞ্চের পর সেটা ধরে রাখতে পারিনি। উইকেটের জন্য বোলিং করতে গিয়ে কিছু আলগা বল করেছি। যখন ওভার দা উইকেট করার কথা, তখন রাউন্ড দা উইকেট করেছি। যথেষ্ট পরিমাণে ধৈর্য না ধরে মৌলিক কিছু ভুল করেছি আমরা।’

৬৮ রানে ২ উইকেট নিয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। পেসার সৈয়দ খালেদ আহমেদও তুলেছেন ২ উইকেট। সন্দেহ নেই টেস্টে চাপেই থাকল সাকিব আল হাসানের দল।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ১ম ইনিংস: ৬৪.২ ওভারে ২৩৪ (তামিম ৪৬, জয় ১০, শান্ত ২৬, এনামুল ২৩, লিটন ৫৩, সাকিব ৮, সোহান ৭, মিরাজ ৯, ইবাদত ২১*, শরিফুল ২৬, খালেদ ১; রোচ ১৫-৩-৫৭-০, সিলস ১৪.২-৪-৫৩-৩, জোসেফ ১৫-১-৫০-৩, ফিলিপ ৯-১-৩০-২, রিফার ৩-১-৬-০, মেয়ার্স ৮-০-৩৫-২)

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: (আগের দিন ৬৭/০) ১০৬ ওভারে ৩৪০/৫ (ব্র্যাথওয়েট ৫১, ক্যাম্পবেল ৪৫, রিফার ২২, বনার ০, ব্ল্যাকউড ৪০, মেয়ার্স ১২৬*, জশুয়া ২৬*; শরিফুল ১৭-৬-৬৭-১, খালেদ ২১-১-৭৭-২, সাকিব ১৮-৫-৪৬-০, ইবাদত ১৯-৬-৫৬-০, মিরাজ ৩১-৮-৬৮-২)।

# শনিবার টেস্টের দ্বিতীয় দিন শেষে।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD