Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ব্যর্থতা ভুলে সাফল্যে চোখ টাইগারদের

July 11, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
পাকিস্তানকে হারিয়ে ফিরতে চায় টাইগাররা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

সব মিলিয়ে বিশ্বকাপ মিশনটা ভাল কাটেনি বাংলাদেশ দলের। তিন জয়ের বিপরীতে ৫ হার। হতাশা নিয়েই দেশে ফিরেছে টাইগাররা। চাকরি হারিয়েছেন হেড কোচ স্টিভেন রোডস। তবে জীবন তো আর থেমে থাকে না। থেমে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিকল্পনা। এখন র‌্যাংকিংয়ে উন্নতিতে এগিয়ে যাওয়ার প্রত্যয় তাদের।

চলতি মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। সেখান থেকেই চোখ থাকছে র‌্যাংকিংয়ে উন্নতিতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নাজমুল হাসান পাপন তেমনটা জানালেন, ‘এখন আমাদের লক্ষ্য চার-পাঁচে উঠে আসা। এতোদিন ছিল সাত-আট। এই চার-পাঁচে উঠে আসতে যা যা প্রয়োজন তাই করব আমরা।’

ওয়ানডে র‌্যাংকিংয়ের উন্নতিতে চোখ থাকলেও এখন থেকেই আগামী বছর শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়েও ভাবছে বিসিবি। পাপন বলেন, ‘শুধু নতুন একজন কোচের দিকে তাকিয়ে থাকা যাবে না। এখন আমাদের ভাবনায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। যা করবো ভেবে-চিন্তেই করবো আর যাকে দিয়ে কাজ হবে তাকেই নেবো।’

প্রধান কোচ স্টিভ রোডসকে ছাঁটাই করেছে বিসিবি। এই পদে কে আসবেন এমন প্রশ্নে নাজমুল হাসান বলেন, ‘সেটা এখনই বলা যাচ্ছে না। তবে নতুন-পুরনোর ব্যাপার না। আমরা এখন থেকে চার-পাঁচ নম্বরে উঠতে চাই এবং টি-টুয়েন্টি বিশ্বকাপেও ভালো করতে চাই। যে ফরম্যাটে আমরা কোনো সময়ই ভালো খেলি না। এখন আমাদের লক্ষ্য উপরে ওঠা এবং টি-টুয়েন্টি ফরম্যাটে ভালো খেলা। এ জন্য যপাকে প্রয়োজন তাকে নেবো।’

 

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD