Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ব্যর্থতা ভুলে পরের টেস্টে চোখ তামিমের

July 9, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
অনুশীলনে তামিমের পায়ে চোট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট:

আগামী ১২ জুলাই থেকে জ্যামাইকার স্যাবিনা পার্কে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্টে ব্যর্থতা ভুলে সেই টেস্টেই চোখ রাখছে বাংলাদেশের ক্রিকেটাররা। কারণ অ্যান্টিগায় দুঃস্বপ্নের মতো সময় কেটেছে ক্রিকেটারদের।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বোলিং তোপে পড়ে মাত্র ৪৩ রানে অলআউট হয় দল। দ্বিতীয় ইনিংসেও ছিল ব্যর্থ। সবমিলিয়ে ইনিংস ও ২১৯ রানে হারে বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে টাইগাররা করে মাত্র ১৮৭ রান। আর অ্যান্টিগা টেস্টে তামিম ইকবাল তার দুই ইনিংস মিলিয়ে তার মোট (৪ ও ১৩) রান ১৭।

সব মিলিয়ে ব্যর্থতার অজুহাত দাঁড় করাচ্ছেন না তিনি। তামিম বলেন, ‘আমাদের শেষ টেস্ট ম্যাচটা আপনাদের জন্য যেমন ধাক্কা ছিল, এটা আমাদের জন্যও একইরকম ধাক্কা ছিল। আমরা জানি, আমরা অনেক ভালো দল। কিন্তু যে ধরনের পারফর্ম করেছি, তা কোনোভাবেই গ্রহণযোগ্য না।’
একইসঙ্গে তামিম আরো জানালেন, ‘দলের কেউ কোনো অজুহাত খোঁজার চেষ্টা করছে না। আমরা সবাই জানি, নিজেদের ভুলেই এটা হয়েছে। আমরা এটাই আশা করি পরের টেস্টে আমরা এর চেয়েও ভালো কোনো কিছু করার চেষ্টা করব।’

অ্যান্টিগায় নুরুল হাসানের সোহানের ব্যাট থেকে এসেছে হাফসেঞ্চুরি। এটা ইতিবাচক দিক। তামিম বলছিলেন, ‘দেখুন,  লোয়ার অর্ডারে সোহান ও রুবেল অনেকক্ষণ ব্যাট করেছে। এটাই প্রমাণ করে যে উইকেটে যদি পর্যাপ্ত সময় থাকতে পারেন, তাহলে উইকেট যতই কঠিন হোক না কেন, আমরা রান করতে পারব। জ্যামাইকায় আপনাদের একটা ভালো টেস্ট উপহার দেওয়ার চেষ্টা করব আমরা।’

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD