Friday, May 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ব্যর্থতার দায়ভার নিচ্ছেন, তবে হতাশ নন মাশরাফি

July 7, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ব্যর্থতার দায়ভার নিচ্ছেন, তবে হতাশ নন মাশরাফি
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

স্বপ্ন ছিল সেমিফাইনাল। কিন্তু সেটা পূরণ হওয়ার আগে বিশ্বকাপের রাউন্ড রবিন লিগ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। স্বাভাবিকভাবেই মন ভার টাইগারদের। সেটাকে সঙ্গী করেই রোববার বিকালে ১১ ক্রিকেটার ফিরেছেন দেশে। এদিন ঢাকায় পা রেখেই সতীর্থদের আগলে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বিশ্বকাপে ব্যর্থতায় দায়ভার নিজের কাঁধের তুলে নিলেন।

বাংলাদেশের ইতিহাসে সেরা দল নিয়েই এবার বিশ্বকাপে পা রেখেছিল বাংলাদেশ। তারপরও প্রত্যাশা পূরণ হয়নি। যে কারণে বেশ সমালোচনাও শুনতে হচ্ছে টাইগারদের। এ ব্যাপারটি মাশরাফি যা ভাবছেন, ‘যে প্রত্যাশা নিয়ে গিয়েছিলাম, সেই জায়গা থেকে অবশ্যই হতাশাজনক। কিন্তু পুরো টুর্নামেন্টে আমরা যেভাবে খেলেছি, যদি আমাদের ভাগ্য সহায় হতো তাহলে হয়তো সেমিফাইনালে যেতে পারতাম। আমাদের খেলার ধরন ছিল ইতিবাচক।’

দলের ব্যর্থতায় জন্য নিজেকেই দায়ী করছেন মাশরাফি। শুধু তাই নয় দায়ভারও নিজের কাঁধেই তুলে নিয়েছেন তিনি, ‘অধিনায়ক হিসেবে দলের প্রত্যাশা পূরণ করতে পারিনি। আর অধিনায়ক হিসেবে সেই ব্যর্থতার দায়ভার অনেকটাই আমার। আমি এর দায় নিচ্ছি, আমাকেই নিতে হবে। আমার জায়গায় অন্য কেউ হলে তাকেও নিতে হতো।’ দলের পারফরম্যান্সের পাশাপাশি নিজেও সমালোচনার শিকার হয়েছেন মাশরাফি, তবে এনিয়ে মাথা ঘামাচ্ছেন না, ‘সমালোচনা হয়েছে বা হবে, এটা স্বাভাবিক। প্রত্যেক সিরিজ বা টুর্নামেন্টের পরই সেটা হয়, আর বিশ্বকাপের পর তো হবেই। তবে কিছু ব্যাপার যদি আমাদের পক্ষে থাকতো, তাহলে হয়তো ভিন্ন কিছু হতো।’

বিশ্বকাপ মঞ্চে টাইগারদের খেলায় বৈচিত্র ছিল। যা দিয়ে সেমিতে খেলার আশা করেছিলেন মাশরাফিও। কিন্তু ভারতের কাছে হেরে যাওয়ার পরই সব শেষ হয়ে যায়, ‘ভারতের বিপক্ষে হারের আগে পর্যন্ত আমাদের সেমিফাইনালে খেলার আশা টিকে ছিল। আমাদের পারফরম্যান্সে বৈচিত্র ছিল। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ছাড়া হয়তো আমাদের সব খেলোয়াড় ধারাবাহিক ছিল না। তাছাড়া কিছু জায়গা ছিল যেখানে ভাগ্য সহায় থাকলে ভালো হতো।’

সিনিয়র ক্রিকেটরা ভালো খেললেও তরুণরা পারেনি নিজেদের মলে ধরতে। তারপরও তাদের পাশেই দাঁড়ালেন মাশরাফি। শোনালেন আশার বানীও, ‘তরুণ খেলোয়াড়দের একনাগারে দোষারোপ করা হয়। এটা ঠিক না। আমরা যারা বর্তমান সিনিয়র খেলোয়াড়, তারা যখন তরুণ ছিলাম তখন কিন্তু আমরা এতটা চাপ নিয়ে খেলিনি। তাই তাদের একতরফা দোষ দিয়ে লাভ নেই। তারা অনেক চেষ্টা করেছে। এই মঞ্চ অনেক বড়, এখানে পারফর্ম করা সহজ নয়। আমি আশা করি তারা ধারাবাহিক পারফর্ম করে আজকের সাকিব-তামিম-মাহমুদউল্লাহদের মতো ক্রিকেটার হবে।’

এ মাসের শেষ দিকে তিন ম্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। আপাতত কয়েক দিনের বিশ্রাম থাকবেন মাশরাফিরা। তবে টাইগার অধিনায়কের চিন্তায় এখন থেকেই ঐ সিরিজ।

Previous Post

বিশ্বকাপ সেমি-ফাইনাল লাইন-আপ

Next Post

বিশ্বকাপে শেষে ফিরল টাইগাররা

Related Posts

তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

4
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

11
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
Next Post
বিশ্বকাপে শেষে ফিরল টাইগাররা

বিশ্বকাপে শেষে ফিরল টাইগাররা

Discussion about this post

সর্বশেষ..

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
11

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD