Saturday, May 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বোলার নন শুধু, ব্যাট হাতেও ভরসা!

February 27, 2026
in বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বোলার নন শুধু, ব্যাট হাতেও ভরসা!
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

বিসিএল ওয়ানডে কাপ-এ সেন্ট্রাল জোনের পাঁচ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন আবু হায়দার রনি। ৪২ বলে হার না মানা ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। মূলত বোলার হিসেবে পরিচিত হলেও এদিন ব্যাট হাতে হয়ে ওঠেন ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া ক্রিকেটার। সাম্প্রতিক কয়েকটি টুর্নামেন্ট ধরেই ব্যাট হাতে কার্যকর ভূমিকা রাখার ধারাবাহিকতা বজায় রেখেছেন রনি, আর এই ম্যাচে সেই ধারাই আরও উজ্জ্বল হয়ে উঠেছে।

ম্যাচ শেষে নিজের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে রনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করি এখন আমার দুইটা পার্ট থেকেই। শুধু দুইটা পার্ট না, আমি তিনটা পার্ট থেকে চেষ্টা করি যেন আমার সর্বোচ্চটা দিতে পারি। আর আমার প্রথম কাজ হচ্ছে বোলিং।’

শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও একটি উইকেট শিকার করেন তিনি। তবে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলীয় অর্জনকেই প্রাধান্য দিয়েছেন রনি। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ আজকে ভালো বোলিং হয়েছে যে সুন্দর উইকেট ছিল, আমরা যেভাবে কামব্যাক করেছি, তো আমার কাছে মনে হয় আমাদের বোলাররা খুবই চমৎকার বোলিং করেছে আর আলহামদুলিল্লাহ যে আমি ফিনিশ করতে পারছি আমার দল জিততে পেরেছে এটার জন্য খুবই খুশি।’

রমজান মাসেও স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রায় পূর্ণ গ্যালারির সামনে খেলতে নেমে কৃতজ্ঞতা প্রকাশ করেন এই ক্রিকেটার। দর্শকদের উদ্দেশ্যে রনি বলেন, ‘আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি সবসময় আশা করি যে বগুড়ায় এসে খেলব আর বগুড়ার উইকেট আউটফিল্ড আর দর্শক হেডস আপ। আপনাদের অনেক ধন্যবাদ আপনারা সবাই রমজান মাসে এসেছেন খেলা দেখতে আরও বেশি বেশি আসবেন।’

এই ম্যাচে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন রনি, একজন পুরোদস্তুর ব্যাটারের ভূমিকায়। তাকে ব্যাটিং অর্ডারে ওপরে পাঠানোর সিদ্ধান্ত ছিল টিম ম্যানেজমেন্টের কৌশলগত পরিকল্পনা। এ বিষয়ে তিনি বলেন, ‘আসলে আমাদের একটা দলের প্ল্যান ছিল এটা। মোসাদ্দেক স্যারের সাথে কথা বলেছে, অঙ্কন স্যারের সাথে কথা বলেছে যে যেহেতু আমাদের রান রেটটা একটু কম ছিল আমাকে উপরে পাঠানোর জন্য যেন আমি গিয়ে একটু দ্রুত রান তুলে খেলতে পারি। তো আলহামদুলিল্লাহ ওই প্ল্যানটা আমি এক্সিকিউট করতে পেরেছি। দল জিতেছে এটার ওপর আর কোনো কথা নেই।’

রান রেটের চাপের মুহূর্তে দ্রুত রান তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রনি। তার ৪২ বলে ৬৬ রানের ইনিংসই শেষ পর্যন্ত সেন্ট্রাল জোনের জয়ের ভিত গড়ে দেয়। দায়িত্বশীল ফিনিশিংয়ে তিনি প্রমাণ করেন, প্রয়োজন হলে ব্যাট হাতেও দলের আস্থার প্রতীক হতে পারেন।

ম্যাচ শেষে বগুড়ার উইকেট নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন রনি। তিনি বলেন, ‘খুব ভালো উইকেট। মানে আমাকে যদি রেটিং করতে বলেন আমি, অবশ্যই বাংলাদেশের সেরা (উইকেট)।’

নিজের পারফরম্যান্স ও ধারাবাহিকতা নিয়ে রনি বলেন, ‘আলহামদুলিল্লাহ পেশাদার খেলোয়াড় হিসেবে সবাই চেষ্টা করে দলে অবদান রাখার জন্য। তো আলহামদুলিল্লাহ আমি এটা করতে পেরেছি। ক্রিকেট খেলাটা এরকম যে একদিন আপনি ভালো করবেন একদিন খারাপ খেলবেন। ধারাবাহিকতা বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। তো আলহামদুলিল্লাহ আজকে ভালো করতে পেরেছি। চেষ্টা করব পরবর্তী ম্যাচগুলোতেও দলের জন্য অবদান রাখতে।’

Previous Post

সাকিব ইস্যুতে মুখ খুললেন পাইলট

Next Post

অসুস্থতা কাটিয়ে মাঠে ফিরলেন তাসকিন

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

4
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
Next Post
তাসকিনের পেস তোপে জিতল রংপুর

অসুস্থতা কাটিয়ে মাঠে ফিরলেন তাসকিন

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
4

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
10

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
8

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD