Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

বেশি দূর যেতে পারলেন না আশরাফুল-রনি

December 12, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শতরান দিয়েই ফর্মে ফিরেছিলেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু সেই ইনিংসটাকে খুব বেশি বড় করা হল না। একইসঙ্গে ডাবল সেঞ্চুরির পথে ছিলেন রনি তালুকদার। তিনিও সকালেই ফিরলেন সাজঘরে। ক্যারিয়ারের চতুর্থ ডাবল থেকে মাত্র ১৭ রান দূরে থাকলেও বুধবার কথা বলল না তার ব্যাট। মাত্র ২ রান যোগ করেই আউট রনি। মোহাম্মদ আশরাফুল ছন্দ হারালেন একটু পরই। তবে তাদের দল পূর্বাঞ্চল অবশ্য বড় সংগ্রহই গড়েছে প্রথম ইনিংসে।

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডে রাজশাহীতে পূর্বাঞ্চলের বিপক্ষে দারুণ লড়ছে উত্তরাঞ্চল। পূর্বাঞ্চলকে ১ম ইনিংসে ৪৬৬ রানে অলআউট করে দাপুটে সূচনা হয়েছে তাদের। উত্তরাঞ্চল বুধবার দ্বিতীয় দিন শেষে করেছে ২ উইকেটে ১৭৮ রান।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে পূর্বাঞ্চল আগের দিনের ৩ উইকেটে ৩৫৪ রান মাঠে নামে। ১৮৩ রানে রনি আর ১০৭ রানে ছিলেন আশরাফুল। রনি মাত্র দুই যোগ করেন ফিরেন ১৮৫ রানে। ২৪৪ রানের চতুর্থ উইকেট জুটি ভাঙে। এরপর ১৩৬ রানে আশরাফুলকে আউট করেন সানজামুল। শেষ দিকে তাইজুল ইসলাম করেন ৩৮ রান।

বল হাতে সানজামুল নেন ৫ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি এই স্পিনারের ইনিংসে ষোলতম পাঁচ উইকেট।

জবাব দিতে নেমে উত্তরাঞ্চলের দুই ওপেনার জহুরুল ইসলাম ও জুনায়েদ সিদ্দিকী করেন ৯৮ রান। ৫১ রানে আউট জুনায়েদ। জহুরুলক করেন ৬৫ রান। দিন শেষে নাঈম ১৮ ও ফরাহাদ ৩৪ রানে অপরাজিত ছিলেন।

সংক্ষিপ্ত স্কোর-

পূর্বাঞ্চল ১ম ইনিংস: ১২০.১ ওভারে ৪৬৬ (আগের দিন ৩৫৪/৩) (রনি ১৮৫, আশরাফুল ১৩৬, তাসামুল ১৯, অঙ্কন ১০, এনামুল জুনিয়র ৯, তাইজুল ৩৭, আবু জায়েদ ৪, হাসান ০*; এবাদত ২/৯৫, এনাম ১/৬৫, সোহাগ ২/৭৪, জিয়া ০/৫০, সানজামুল ৫/১১৫)।

উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৫৪ ওভারে ১৭৮/২ (জহুরুল ৬৫, জুনায়েদ ৫১, ফরহাদ ৩৪*, নাঈম ১৮*; আবু জায়েদ ১/৩৬, হাসান ০/৪৮, আশরাফুল ০/২২, তাইজুল ০/৫১, এনামুল জুনিয়র ১/১৬)।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD