Wednesday, August 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বেক্সিমকোর চেয়ে বাংলাদেশ লেখা ছোট কেন?

January 21, 2021
in ক্রিকেট ক্লাস, ক্রিকেট সাফারি, নিউজ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সোশ্যাল মিডিয়ায় সমালোচনা, জার্সিতে পরিবর্তন আনলো বিসিবি!
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ওয়ানডে সিরিজে নতুন এক জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কিন্তু সেই জার্সি প্রকাশ্যে আসতেই শুরু হয় সমালোচনা। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় জার্সির কিছু অসঙ্গতি নিয়ে শুরু ওঠে প্রশ্ন। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মহান মুক্তিযুদ্ধের অর্জন ও স্মৃতিসৌধের নকশাকে প্রাধান্য দিয়ে বিশেষ জার্সি করেছে ক্রিকেট বোর্ড। তবে শুরুতে সেই জার্সিতে টিম স্পন্সরের নাম থাকলেও ছিল না বাংলাদেশ লেখা। অথচ এটি জাতীয় দলের জার্সি!

এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তি তোলেন ক্রিকেটপ্রেমীরা। ভুল বুঝতে পারে বিসিবিও। সমালোচনার পর জার্সির নকশায় সংশোধন আনে বিসিবি। ঘণ্টা দুয়েক পর নতুন নকশার আরেকটি জার্সি প্রকাশ করে তারা। একদিন বাদে বর্ডে কর্তার দাবি ভুলে প্রথম জার্সিটা প্রকাশ পেয়েছিল।

স্মৃতিসৌধ, জাতীয় পতাকা, দেশের মানচিত্র আর মুক্তিযোদ্ধাদের উল্লাসের চিত্রে গড়া জার্সি নিয়ে অবশ্য ভূয়সী প্রশংসা করছিলেন অনেকে। কিন্তু জার্সির বুকে টিম স্পন্সর হিসেবে ‘বেক্সিমকো’র নাম থাকলেও, বাংলাদেশ লেখা ছিল না। এ কারণে চলতে থাকে ধুন্ধুমার আলোচনা।

তারপরই রোববার রাতে দেয়া হয় জার্সির নতুন ছবি। যেখানে টিম স্পন্সর বেক্সিমকোর নিচে সাদা অক্ষরে যুক্ত করা হয় বাংলাদেশ নাম। রাজধানীর দি ওয়েস্টিন হোটেলের বলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অফিসিয়াল সম্প্রচারকারী চ্যানেলের নাম ঘোষণা অনুষ্ঠানে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, মূলত ভুলবশত বাংলাদেশ নাম ছাড়া জার্সির ছবি দেয়া হয়েছিল।

সোমবার জালাল বলছিলেন, ‘আমি এটা ঠিক বলতে পারব না। কিন্তু যেটা দেয়া হয়েছিল, হয়তো ভুলবশত হয়ে গেছে। দুইটা জার্সি, যে জার্সিটা দেয়া হয়েছে, সেটা (আমাদের) দেখানো হয়েছে। কারণ ডিজাইনের জন্য একটা রাখা ছিল। জার্সিতে বাংলাদেশ তো অবশ্যই থাকতেই হবে।’

জার্সিতে টিম স্পন্সর বেক্সিমকোর নামের চেয়ে বাংলাদেশ লেখাটি ছোট। এনিয়ে চলছে সমালোচনা। এটির ব্যাখ্যা দিতে গিয়ে জালাল ইউনুস বলেন, ‘এখানে কিন্তু (নাম বড় করার) কোন সুযোগ নাই। আইসিসির একটা প্রটোকল কোড দেয়া আছে। জার্সিতে নাম কত বড় হবে, সবকিছু কিন্তু (আইসিসি থেকে) দেওয়া আছে। আমরা এর বাইরে দিতে পারব না। বাংলাদেশটা ছোট কি বড় হয়েছে, তা অবশ্যই আমরা দেখব। যদি সত্যিই এমন কিছু হয়ে থাকে এটা ঠিক করে দেবো আমরা।’

বাংলাদেশের নামটা যে ছোট হয়েছে তাতো বলে দিচ্ছে বোর্ড থেকে পাঠানো জার্সিটির ছবিই!

Previous Post

বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ দেখবেন যে চ্যানেলে

Next Post

তিন নম্বর হারাচ্ছেন সাকিব, আসছেন শান্ত

Related Posts

রেকর্ডের পর রেকর্ড, দ্রুততম ২৫০ উইকেট তাইজুলের
বিশেষ প্রতিবেদন

স্পিন নয়, বাংলাদেশের ভরসা পেসাররা-জানালেন হান্নান

0
বিশ্বকাপে যেখানে প্রথম সৈকত
বিশেষ প্রতিবেদন

শরফুদ্দৌলা সৈকতকে নিয়ে বিভ্রান্তি, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিল বিসিবি

0
বাংলাদেশ-মালয়েশিয়া লড়াইয়ের মঞ্চ তৈরি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ-মালয়েশিয়া লড়াইয়ের মঞ্চ তৈরি

0
Next Post
তিন নম্বর হারাচ্ছেন সাকিব, আসছেন শান্ত

তিন নম্বর হারাচ্ছেন সাকিব, আসছেন শান্ত

Discussion about this post

সর্বশেষ..

রেকর্ডের পর রেকর্ড, দ্রুততম ২৫০ উইকেট তাইজুলের

স্পিন নয়, বাংলাদেশের ভরসা পেসাররা-জানালেন হান্নান

by cricbdadmin
0
0

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে ডারউইনের উইকেটে মাহমুদুল হাসান জয়য়ের পাঁচ উইকেট শিকারের স্মৃতি নতুন করে আলোচনায় এলেও, আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টে...

বিশ্বকাপে যেখানে প্রথম সৈকত

শরফুদ্দৌলা সৈকতকে নিয়ে বিভ্রান্তি, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিল বিসিবি

by cricbdadmin
0
0

বাংলাদেশের প্রথম এবং একমাত্র আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে ঘিরে গত ৩ আগস্ট থেকে দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক...

বাংলাদেশ-মালয়েশিয়া লড়াইয়ের মঞ্চ তৈরি

বাংলাদেশ-মালয়েশিয়া লড়াইয়ের মঞ্চ তৈরি

by cricbdadmin
0
0

বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। সংক্ষিপ্ত এই সফরে স্বাগতিকদের দুটি ভিন্ন দলের বিপক্ষে মোট পাঁচটি ম্যাচ খেলবে তারা।...

বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ

বাংলাদেশ সিরিজের আগেই চোটের ধাক্কা

by cricbdadmin
0
0

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত অস্ট্রেলিয়া। তবে সিরিজ শুরুর আগেই স্বাগতিক শিবিরে দেখা দিয়েছে...

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

আমিরাতে বসছে এশিয়া কাপ, ১৩ সেপ্টেম্বর ফাইনাল

by cricbdadmin
0
0

সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৮ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে নারী এশিয়া কাপের নতুন আসর। প্রায় দুই সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টের...

cale-cache-b ?>